রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুড়ে প্রাণ হারালেন শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। বৃহস্পতিবার থানে জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। এই ঘটনায় একজন শ্রমিক প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তিন জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা কতটা জখম হয়েছেন তা এখনও পর্যন্ত জানা  যায়নি।

এই ভয়াবহ বিস্ফোরণ নিয়ে কুলগাঁও-বদলাপুর দমকল বিভাগের চিফ ফায়ার অফিসার ভাগবত সোনাওয়ানে জানিয়েছেন, ড্রাম ভর্তি রাসায়নিক পদার্থ থেকেই এই ঘটনার সুত্রপাত। এই বিস্ফোরণের জেরে বাইরে দাঁড়িয়ে থাকা টেম্পো ও গাড়িতেও আগুন লেগে যায়। সোনওয়ানে জানিয়েছে, বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে এক কিলোমিটার দূর থেকেও শব্দ শোনা যাচ্ছিল। তবে নিহত শ্রমিকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। এই পুরো বিস্ফোরণের ঘটনা নিয়ে থানে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত , এই ঘটনা প্রথম নয় এরআগে ৩১ শে ডিসেম্বর মহারাষ্ট্রের একটি গ্লাবস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান ছয় জন শ্রমিক পাশাপাশি আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার বাসিন্দারা। এবার সেই ঘটনার রেশ পড়ল মহারাষ্ট্রের থানে জেলায়। তবে বারবার কি করে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই আর জি কর কাণ্ডে নতুন FIR

২০ হাজারের কমে 5G স্মার্টফোন, বিশেষ ছাড়ে মিলবে iQOO ও Realme

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

Jio-র ১৯ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে জানেন? কি-কি সুবিধা রয়েছে?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা