রাম নবমীর মিছিল ঘিরে বিহারে অশান্তি, নিহত ১, গ্রেফতার ৮০

ইতিমধ্যে হিংসা ছড়ানোর ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে রাম নবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তির ঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। জখম হয়েছেন আরও ৬ জন ব্যক্তি। ইতিমধ্যে হিংসা ছড়ানোর ঘটনায় ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিহার পুলিশের তরফে জানানো হয়েছে, রামনবমীর একদিন পরেও রোহতাস ও নালন্দা  জেলায় শনিবার নতুন করে হিংসার ঘটনা ঘটেছে। এদিন সন্ধ্যায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। পাশাপাশি রোহতাস জেলার সাসারাম শহরে একটি বিস্ফোরণে ছয়জন আহত হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, সাসারামের একটি বাড়িতে ওই বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি দু চাকার গাড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে সাসারামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। নালন্দা অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য শুক্রবার বিহারের দুই জেলায় প্রথম সংঘর্ষের খবর পাওয়া যায়। বৃহস্পতিবার রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। শুক্রবার বিকেল উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়, দুই গোষ্ঠীর লোকজন পরস্পরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। ইতিমধ্যে উভয় সম্প্রদায়ের নেতারা জনগণকে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানিয়েছে।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়