চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী। জানা গিয়েছে, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে খবর, সকাল প্রায় ১০টা নাগাদ বাসটি রামনগর থেকে উধমপুরের উদ্দেশে রওনা হয়েছিল। পথিমধ্যে একটি বাঁক নেওয়ার সময়, বিশেষ করে একটি বিপজ্জনক ‘ব্লাইন্ড কার্ড’-এ পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে বাসটি রাস্তা থেকে ছিটকে উল্টে যায় এবং পাহাড়ি ঢাল বেয়ে নিচে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান। সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা একযোগে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনাস্থল থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের মতে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জানান, আহতদের সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করা হচ্ছে এবং গুরুতর আহতদের এয়ারলিফটের ব্যবস্থাও করা হচ্ছে। উদ্ধারকাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তিনি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এই দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ