চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাঝরাতে সরকারি মেডিক্যাল কলেজের ICU-তে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মৃত ১০ রোগী

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শুরুতেই ভয়ঙ্কর ঘটনা। সোমবার সকালে ওড়িশার কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার আইসিইউতে ভয়াবহ অগ্নিকাণ্ডের  জেরে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে এবং  প্রায় ১১ জন হাসপাতালের কর্মী দগ্ধ হয়েছেন।  ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের উদ্ধার করার সময় কর্মীরা আহত হয়েছেন। রাত আড়াইটা থেকে তিনটার দিকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। একাধিক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।  উদ্ধারকাজ চলছে। আগুন লাগার পরেই কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়ায় আইসিইউ ওয়ার্ডটি। সেখানে বেশ কয়েকজন রোগ আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। ধোঁয়ার কারণে সকলেই অসুস্থ হয়ে পড়েন। দগ্ধ হয়ে মৃত্যু হয় ১০ রোগীর।  কি কারণে আগুন লেগেছে জানা না গেলেও অনুমান করা হচ্ছে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তিনটি দমকলের গাড়ি হাসপাতালে আগুন নেভানোর কাজ করছে। 

আরও পড়ুন: যুদ্ধের জেরে জ্বালানি সংকট! রইল গ্যাস সিলিন্ডার ছাড়া রান্না করার ৫টি সহজ উপায়

ঘটনার পরপরই, ওড়িশার মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং সহ, হাসপাতাল পরিদর্শন করেন এবং পরিস্থিতি পর্যালোচনা করেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন অন্যান্য রোগীদেরও দেখতে যান। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের সামনে জানান, “মোট ২৩ জন রোগীকে অন্যান্য বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। অন্যান্য আইসিইউ এবং ওয়ার্ডে স্থানান্তরিত করার সময় সাতজন গুরুতর রোগী মারা যান, এবং আরও তিনজন রোগী পরে মারা যান। আহত রোগীদের যথাযথ চিকিৎসার জন্য আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি,।” নিহতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ