মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। জখম বহু। আজ, বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় একাধিক গাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায় একটি চারচাকা গাড়িতে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশ।

সূত্রের খবর, মির্জাপুরে রাজ্য সড়কের উপর আজ, বুধবার দ্রুত গতিতে যাচ্ছিল একটি ট্রাক। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে পাথর বোঝাই থাকা একটি চারচাকা গাড়িতে। সেই চারচাকা গাড়িটি আবার সোজা ধাক্কা মারে অপর একটি বোলেরাতে। তাতে ছিলেন বেশ কয়েকজন যাত্রী। এই ধাক্কা লাগার পরই আগুন ধরে যায় বোলেরোতে। ভিতরে আটকে পড়েন যাত্রীরা। সূত্রের খবর, অগ্নিদগ্ধ হয়েই মৃত্যু হয় ওই চারচাকা গাড়িতে থাকা যাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপ্রদেশ পুলিশ। অগ্নিদগ্ধ অবস্থায় মৃতদের গাড়ি থেকে বের করেন তারা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাকটির চালককে।

আরও পডুন: ‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তরপ্রদেশ পুলিশের এক উচ্চপদস্থা কর্তা জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাচ্ছি। মৃতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছয়। দমকলের কর্মীরাও গিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মির্জাপুরের রাজ্য সড়কে।’ দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার