বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

কন্যা দুয়ার জন্মের ২ বছরের মাথায় আবারও বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ারফুল তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কন্যা দুয়ার জন্মের ২ বছরের মাথায় আবারও বাবা-মা হয়েছেন বলিউডের পাওয়ারফুল তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহ। গত মাসে ফুটফুটে আরও এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। কিন্তু ট্রেন্ডিংয়ে পা মিলিয়ে এখনও ছোট মেয়ের মুখ দেখাননি তাঁরা। তবে মেয়ের নাম ঘোষণা করেছেন। বড় মেয়ে দুয়ার সঙ্গে মিলিয়ে ছোট মেয়ের নাম রেখেছেন দেবী পাডুকোন সিংহ। মনে করে দেখুন তো এই নামটা আর কোথাও শুনেছেন? আসলে অভিনেত্রী বিপাশা বসুও তাঁর মেয়ের নাম রেখেছেন দেবী বসু সিংহ গ্রোভার। তবে কি বিপাশাকে অনুসরণ করেই মেয়ের নাম দেবী রাখলেন দীপিকা?

হ্যাঁ, গত কয়েকদিন ধরেই এমনটা প্রশ্ন ঘুরছে দীপিকা-বিপাশা ভক্তদের মাথায়। বিপাশা বসু নিজেও অভিনেত্রীর ওই পোস্টটিতে গিয়ে একটি মন্তব্য করেছেন। যা সোশ্যাল মিডিয়ার সবার দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি দীপিকাকে সম্বোধন করে লিখেছেন, ‘তাহলে তুমি যখন আমাকে বলেছিলে যে দেবী নামটা তোমার খুব পছন্দ, তখন তুমি সত্যিই সিরিয়াস ছিলে!’

যদিও এখন মন্তব্যটি সম্পয়াদন করেছেন বিপাশা। শুধু ‘দেবী’ শব্দটি ব্যবহার করে পাশে ভালবাসার ইমোজি জুড়ে দিয়েছেন। এটিও নেটিজেনদের নজর এড়ায়নি। গত ২০ অক্টোবর দুর্গা পুজোর নবমীর দিনে স্বামী রণবীর সিংহ এবং কন্যা দুয়াকে নিয়ে ছোট মেয়ের একটি ঝলক সামনে আনেন দীপিকা। যেখানে মেয়ের নামও ঘোষণা করেন তারকা দম্পতি। ছবিতে সকলকেই সোনালি রঙের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত থাকতে দেখা গিয়েছে। গত ১৯ সেপ্টেম্বরদীপিকা ও রণবীর তাদের দ্বিতীয় সন্তানকে স্বাগত জানান। ২০২৪ সালের ৮  সেপ্টেম্বর তাঁরা তাদের বড় মেয়ে দুয়আকে পরিবারে স্বাগত জানান। আর বিপাশা বসু ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার ২০২২ সালের ১২ নভেম্বর তাঁদের কন্যা দেবীকে স্বাগত জানান।

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ