উদ্ধার ২৩০ কোটি টাকার মাদক, গ্রেফতার ১৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থান এবং গুজরাট  থেকে উদ্ধার ২৩০ কোটি টাকার মাদক দ্রব্য। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ১৩ জন। জানা গিয়েছে, মাদকের সন্ধান পেয়ে তল্লাশি শুরু করে গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (এটিএস) এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো । গুজরাট ও রাজস্থান জুড়ে শুরু হয় তল্লাশি। আর তাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে মাদক দ্রব্য।

গুজরাট অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের কাছে গোপন সূত্রে খবর আসে আমেদাবাদের বাসিন্দা মনোহরলাল এনানি এবং রাজস্থানের কুলদীপসিন রাজপুরোহিত মেফেড্রোন তৈরির কারখানা খুলেছেন। এরপরেই শুরু তল্লাশি। তাতেই একজনের কাছ থেকে উদ্ধার হল  ২২.০২৮ কিলোগ্রাম মেফেড্রোন। অন্যজনের কাছ থেকে ১২৪ কিলোগ্রাম তরল মেফেড্রোন। যার আনুমানিক মুল্য ২৩০ কোটি টাকা। গান্ধীনগরে অভিযান চালিয়েছে রাজপুরোহিতকে এবং  এনানিকে সিরোহি থেকে গ্রেপ্তার করে এটিএস।

  তাদের গ্রেফতারির পরেই রাজস্থানের সিরোহি ও যোধপুরের পাশাপাশি গান্ধীনগরের পিপলাজ গ্রাম এবং গুজরাটের আমরেলি জেলায় শুরু হয় তল্লাশি। তাতেই নজরে আসে এই মাদকের সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ১৩ জন।  তদন্তে জানা গিয়েছে, রাজস্থানের একটি শিল্প কারখানায় মেফেড্রোন তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৫ সালে DRI মনোহরলাল এনানিকে গ্রেফতার করেছিল। এরপর ফের এটিএসের হাতে এনানি গ্রেফতার হয়।

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক