ইনস্টাগ্রামে বন্ধুত্ব, দেখা করার নামে চলন্ত গাড়িতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ২

শুধু তাই নয়, মেয়েটিকে ধর্ষণ করার দৃশ্যটি পুরোটাই ক্যামেরাবন্দী করে ওপরে আসামি এবং অশ্লীল ভিডিও রেকর্ডও করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রাম থেকে বন্ধুত্ব, এরপর প্রেম, প্রেমিকাকে ডেকে নিয়ে গিয়ে চলন্ত গাড়ির মধ্যেই ধর্ষণ যুবকের। ঘটনার সম্পূর্ণ ভিডিও করল আরেক যুবক। হ্যাঁ, সম্প্রতি ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। যেখানে ১৩ বছরের কিশোরীকে চলন্ত গাড়িতেই ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে তৃতীয় আসামি এখনও পলাতক এবং পুলিশ তাঁকে খুঁজছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেখা করার অজুহাতে মেয়েটিকে গাড়িতে ওঠায় অভিযুক্তরা। এরপর তাঁকে চলন্ত গাড়িতে নিয়ে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, মেয়েটিকে ধর্ষণ করার দৃশ্যটি পুরোটাই ক্যামেরাবন্দী করে ওপরে আসামি এবং অশ্লীল ভিডিও রেকর্ডও করেন। শনিবার পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের সঙ্গে বন্ধুত্ব করেছিল।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত তিন অভিযুক্তের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে। তবে ঘটনাটির বয়স ১ মাসের অধিক হয়ে গিয়েছে, এবং ১ জুন মোহনা থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে গত বৃহস্পতিবার। প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতিতা মেয়েটি নবম শ্রেণির ছাত্রী এবং ইনস্টাগ্রামে অভিযুক্তদের একজনের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়েছিল। দু’জনেই সোশ্যাল মিডিয়ায় ভরপুর চ্যাটিং করত, একে অপরকে না দেখেই। পুলিশ আরও জানিয়েছে, ১ জুন ছেলে ও অন্য অভিযুক্ত দুজনেই মেয়েটির সঙ্গে তার গ্রামে দেখা করে এবং জোর করে তাদের সঙ্গে আড্ডা দিতে যেতে বলে। এরপর গাড়িতে মেয়েটিকে উঠিয়ে চলন্ত গাড়িতেই অভিযুক্ত তাঁকে ধর্ষণ করে এবং অন্যজন তাঁর ভিডিও বানাতে থাকে। এবং তাঁদের তৃতীয় সহযোগীটি গাড়ি চালাচ্ছিল।

পুলিশ অফিসার আরও বলেন, পরে ভিডিওটি ভাইরাল করার হুমকি দিয়ে অভিযুক্তরা বারবার মেয়েটিকে তাঁর সঙ্গে দেখা করার জন্যে ফোন করতে থাকে। কিন্তু যখন মেয়েটি তাদের হুমকির কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেছিল, তখন তারা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেয়, এরপরেই নির্যাতিতা পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। এর পর নির্যাতিতার পরিবারের সদস্যরা একটি অভিযোগ দায়ের করেন, এবং তদন্ত চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত তৃতীয় আসামির খোঁজে তল্লাশি চলছে। অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন ও গাড়ি জব্দ করা হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস