মধ্যপ্রদেশে পিক আপ ভ্যান উল্টে নিহত ১৪ যাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার রাতে মধ্যপ্রদেশের দিন্দোরিতে একটি পিকআপ গাড়ি আচমকাই উল্টে যায়। জানা গিয়েছে, দিন্দোরি জেলার বদর গ্রামের কাছে রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন যাত্রী এবং আহত হয়েছেন ২১ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একদল গ্রামবাসী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গাড়ি করে  দেভারি গ্রামে বাড়ি ফিরছিলেন। আর সেই সময় ঘটে এই দুর্ঘটনা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান হয়েছে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারান ফলে গাড়িটি উল্টে যায়।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে দিন্দোরিতে পৌঁছবেন রাজ্যের মন্ত্রী সমপতিয়া উইকে।  তবে  কি করে এই এমন দুর্ঘটনা ঘটল তা এখন জানা যায়নি। মধ্যপ্রদেশ পুলিশ এই পুরো দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের