সন্তানের জন্ম দিল ১৪ বছরের কিশোরী, নবজাতকের বাবার বিরুদ্ধে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে নিষিদ্ধ বাল্যবিবাহ। সেখানে সন্তান প্রসব করলেন ১৪ বছরের এক কিশোরী। ঘটনা সামনে আসতেই এলাকাজুড়ে ছড়িয়ে চাঞ্চল্য। জানা গিয়েছে মঙ্গলবার উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা হাসপাতালে ১৪ বছর বয়সী এক কিশোরী পুত্রসন্তানের জন্ম দিয়েছে। তারপরেই নবজাতকের বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

পিথোরাগড় জেলায় দুস্থ শিশুদের দেখভালের দায়িত্বে থাকা রাজ্য সরকারের একটি সংস্থা—’শিশু কল্যাণ কমিটি’ (Child Welfare Committee)-এর চেয়ারম্যান এল. এস. খাটি জানান, গর্ভবতী ওই কিশোরী প্রসববেদনায় তীব্র কষ্ট পাচ্ছিল। তারপরে নাবালিকার অভিভাবকের দায়িত্ব নিয়ে কমিটি প্রয়োজনীয় সম্মতিপত্রে স্বাক্ষর করে। তারপরেই চিকিৎসকরা নাবালিকার উপর অস্ত্রোপচার করে। এল. এস. খাটি বলেছেন, মুন্সিয়ারি থানায় নবজাতকটির বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার (Indian Justice Code) ধারা ৬৪(১), ৮৭ এবং ৫/৬-এর পাশাপাশি ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন’ (POCSO Act)-এর আওতায়ও এই মামলাটি রুজু করা হয়েছে। সেই সঙ্গেই মাত্র ১৪ বছর বয়সী কিশোরীর   মা হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: হারেরও পর এবার আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিসিসিআই-এর তিরস্কার রাহানেকে

 জানা গিয়েছে,  এক যুবক যিনি নিজেকে ওই নবজাতকের বাবা বলে দাবি করেছেন তিনি  পুনেতে কর্মরত। নাবালিকা ‘শিশু কল্যাণ কমিটিকে জানিয়েছে যে, সে যখন খুব ছোট ছিল, তখনই তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। গত বছর সে ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং পুনে চলে যায়। সেখানে থাকাকালীনই সে  গর্ভবতী হয়ে পড়ে। খাটি জানিয়েছেন যে, হাসপাতাল থেকে ওই নাবালিকার ছাড়পত্র পাওয়ার পর, তাকে এবং তার নবজাতক সন্তানকে একটি বিশেষ  সংস্থার তত্ত্বাবধানে রাখা হবে। সেখানে  নাবালিকার বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা প্রয়োজনীয় সমস্ত সাহায্য পাবে। 

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস