নাগপুরের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৫

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর : মহারাষ্ট্রের নাগপুরে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৫ জনের। জখম ১৮ জন। বিস্ফোরণের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নাগপুরের ওই কারখানা এলাকায়। কারখানার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গিয়েছে নাগপুরের রাউলগাও এলাকার কার্টুন এলাকার একটি কারখানাতে রবিবার সকালে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট হয়নি। এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ১৮ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। রবিবার সকালে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে নাগপুরের কারখানাটি। ঘটনার সময় সেখানে অনেক শ্রমিক ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলেই ১৫জনের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের পরে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ শুরু করেছে। অন্যদিকে, নিহতদের আত্মীয়স্বজনদের বিশাল ভিড় দেখা যাচ্ছে এলাকায়। কারখানাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, প্রশিক্ষণ ছাড়াই এবং প্রয়োজনীয় ব্যবস্থা না  নিয়েই শ্রমিকদের কাজে লাগানো হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।নাগপুর গ্রামীণ পুলিশের আওতায় এসবিএল এনার্জি লিমিটেডের চত্বরে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সঠিক কারণ জানার চেষ্টা চলছে। বিস্ফোরণের পরেই ঘটনাস্থলে পৌঁছেছে উচ্চ পদস্থ পুলিশকর্মীরা। মনে করা হচ্ছে, বারুদ সহ অন্যান্য বিস্ফোরকের কারণে কোম্পানিতে বড় বিস্ফোরণটি হতে পারে।

 

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছরের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক