পালিয়ে আসা ১৫১ মায়ানমার সেনা জওয়ানকে ফেরত পাঠানো হল

Share:

নিজস্ব প্রতিনিধি, আইজল: প্রাণ ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আশ্রয় নেওয়া ১৫১ সেনা জওয়ানকে ফেরত নিয়েছে মায়ানমারের জান্তা সরকার। মঙ্গলবার মায়ানমার বায়ু সেনার বিমানেই নিজের দেশে ফেরত গিয়েছেন ওই সেনারা। মঙ্গলবার রাতে অসম রাইফেলসের এক আধিকারিক এ খবর জানিয়েছেন।

গত কয়েক মাস ধরেই মায়ানমার সেনার সঙ্গে সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষে কার্যত কোনঠাসা হয়ে পড়েছে মায়ানমার সেনা। প্রাণ ভয়ে অনেকেই পালিয়ে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ঢুকে পড়ছে। নভেম্বর মাসে মায়ানমারে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের জেরে ২৯ সেনা সদস্য পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছিল। পরে তাদের ফেরত পাঠানো হয়।

গত ২৯শে ডিসেম্বর শুক্রবার মিজোরামের লংটলাই জেলার তুইসেন্টলাং সীমান্ত দিয়ে ফের মিজোরামে ঢুকে পড়েন মায়ানমার সেনার ১৫১ জওয়ান। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ঢোকার সময়ে পারভার কাছে অসম রাইফেলসের জওয়ানদের হাতে ধরা পড়েন তারা। মায়ানমার সেনাদের নিজেদের হেফাজতে নেওয়ার পরে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন অসম রাইফেলসের আধিকারিকরা। সেই সঙ্গে মায়ানমার সেনার সঙ্গেও যোগাযোগ করা হয়। পালিয়ে আসা সেনা জওয়ানদের ফেরত নিতে রাজি হয় মায়ানমার সেনাবাহিনী। মঙ্গলবার আকাশপথেই ফিরিয়ে নেওয়া হয় পালিয়ে আসা সেনা জওয়ানদের। অসম রাইফেলসের এক আধিকারিক জানিয়েছেন, বার বার মায়ানমার থেকে সেনা জওয়ানদের পালিয়ে আসার ঘটনা যথেষ্টই উদ্বেগজনক। তাই মায়ানমার সংলগ্ন আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী