উত্তর সিকিমে খাদে গাড়ি পড়ে মৃত্যু ১৬ সেনা জওয়ানের

শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের জেমায়।

Share:

নিজস্ব প্রতিনিধি, গ্যাংটক: ভয়াবহ দুর্ঘটনায় একই সঙ্গে প্রাণ হারালেন ১৬ সেনা আধিকারিক ও জওয়ান। গুরুতর জখম হয়েছেন আরও চার সেনা জওয়ান। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এয়ার অ্যাম্বুলান্সে উত্তরবঙ্গের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর সিকিমের জেমায়।

চুংথাংয়ের মহকুমা পুলিশ আধিকারিক অরুণ থাতাল সাংবাদিকদের জানিয়েছেন, এদিন সকাল আটটা নাগাদ গ্যাংটক থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত লাচেন থেকে ইন্দো-চিন সীমান্তের দিকে যাচ্ছিল সেনাবাহিনীর একটি বাস। ওই বাসটিতে ২০ সেনা আধিকারিক ও জওয়ান ছিলেন। জেমা তিনের কাছে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট উঁচু থেকে খাদে পড়ে যায় বাসটি।  কয়েকশো ফুট উঁচু থেকে খাদে পড়ে যাওয়ায় বাসটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারীরা। মৃত অবস্থায় ১৬ সেনা জওয়ান-আধিকারিককে উদ্ধার করা হয়। বাকি চার জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গের সেনা হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃত সেনা আধিকারিক ও জওয়ানদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরে মৃতদেহ সেনাদের হাতে হস্তান্তর করা হবে। যে চার সেনা জওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের পরিচয় শনাক্ত হয়নি। ১৬ সেনা আধিকারিক ও জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 

‘বাসন মাজার চেয়ে গাড়ি চালানো ভাল’, ভাইরাল বেঙ্গালুরুর মহিলা অটোচালকের গল্প

যেকোনও উপায়ে হরমুজ প্রণালি খোলার হুঁশিয়ারি মার্কো রুবিওর

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ১১-০ গোলে হারাল ভারতীয় মহিলা দল

“আইনের হাতে তুলে দিতে হবে”, প্রশান্ত বর্মণের আটক প্রসঙ্গে মন্তব্য দিলীপের

IPL ট্রফি জিতবে কোন দল? ভবিষ্যদ্বাণী করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক

চার সন্তানের বাবার প্রেমের ফাঁদে দুই সন্তানের মা, বিয়ের প্রতিশ্রুতির আড়ালে ভয়াবহ নির্যাতন

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাস উল্টে মৃত ৬, আহত ১৯

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

আধুনিক ফিচার্স সহ Realme লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন, জানুন দাম কত

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?