গলায় ফাঁস লাগিয়ে কোটায় আত্মঘাতী জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের পড়ুয়ার  আত্মহত্যার ঘটনা। রাজস্থানের কোটা শহরে   ১৭ বছরের এক   নাবালক গলায়  ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল। জানা গিয়েছে, সে জেইই প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। নিহত নাবালক বিহারের মোতিহারির বাসিন্দা আয়ুষ জয়সওয়াল । বর্তমানে প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য সে  টানা দু’বছর ধরে  মহাবীর নগর এলাকার সম্রাট চকের কাছে একটি পেয়িং গেস্ট হাউসে  থাকত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বন্ধুরা অনেকবার ডাকাডাকির পর  আয়ুষ দরজা না খোলায় গেস্ট হাউসের মালিককে খবর দেয়। সে আসে দরজা খুলতেই আয়ুষের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ এসে আয়ুষের দেহ উদ্ধার করে পরিবারকে খবর দিয়েছে। পড়ুয়ার পরিবারের সদস্যরা আসলেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হবে। এখন পর্যন্ত আয়ুষের ঘর থেকে কোন সুইসাইট নোট পাওয়া যায়নি। কি কারণে আত্মহত্যা করল আয়ুষ, তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, এই নিয়ে চলতি বছর কোটায় প্রায় ১১ জন পড়ুয়া আত্মহত্যার ঘটনা ঘটল। বলা বাহুল্য, তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল। গত সপ্তাহেই কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের