Breaking: কংগ্রেস ছেড়ে বিশ্বকাপার কীর্তি আজাদ তৃণমূলে!

কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরেই চমক। কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ী কীর্তি আজাদ। যিনি আবার বিজেপি ছেড়ে ২০১৯ কংগ্রেসে যোগ দেন ঠিক লোকসভা নির্বাচনের মুখেই। এবার ফের দলবদল করে তৃণমূলে নাম লেখাচ্ছেন এই প্রাক্তন বিশ্বকাপার। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লিতে তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে চলেছেন কীর্তি। সূত্রের খবর, মঙ্গলবারই দিল্লিতে তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে চলেছেন কীর্তি। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে পাকা কথা হয়ে গিয়েছে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে আসতে পারেন কীর্তি। তৃণমূল নেত্রীর চারদিনের দিল্লি সফরে একাধিক চমক থাকবে এটাই আগেই আন্দাজ করা গিয়েছিল।

সূত্রের খবর, দিল্লিতে মঙ্গলবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন গীতিকার জাভেদ আখতার ও সাংবাদিক সুধীর কুলকার্নিও। অর্থাৎ বলাই যায় মমতার দিল্লি সফর চমকে ভরা থাকবে আগামী কয়েকদিন। প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের সক্রিয় রাজনীতিতে আসা নতুন ব্যাপার নয়। তাঁর বাবা ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবৎ ঝা আজাদের পুত্র কীর্তি আজাদ। ১৯৮৩ সালের কপিল দেবের নেতৃত্বে যে ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয়ী হয়, তিনি ছিলেন সেই দলের অন্যতম সদস্য। ছ’বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৭টি টেস্ট ম্যাচ এবং ২৫টি একদিনের ম্যাচ খেলেছেন। ১৯৮৬ সালে শেষ আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলেন কীর্তি। তারপরেই বিজেপির হাত ধরে সক্রিয় রাজনীতিতে পা দেন। গেরুয়া শিবিরের দেওয়া দ্বারভাঙা আসনে দু’বারের সাংসদ তিনি। কিন্তু পরবর্তীতে বিজেপি থেকে বহিস্কার করা হয় কীর্তিকে।

দিল্লি ক্রিকেটে দুর্নীতির পর্দা ফাঁস করায় ও প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়। তারপরেই ঠিক লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারি মাসে কংগ্রেসের সঙ্গে হাত মেলান কীর্তি। এবার হাতের সঙ্গ ছেড়ে ঘাসফুলে নাম লিখিয়ে দিল্লির রাজনীতিতে চমক দিতে চলেছেন কীর্তি।

 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন