দিল্লির সাংসদ-প্রাক্তন সাংসদদের ক্লাবের সম্পাদক পদ নিয়ে সন্মুখসমরে বিজেপির দুই হেভিওয়েট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দুজনেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বিজেপির হেভিওয়েট নেতা। আর এবার এক ভোটে দুই নেতাই সন্মুখসমরে। প্রথমজন রাজীবপ্রতাপ রুডি। আর দ্বিতীয়জন সঞ্জীব বালিয়ান। দিল্লিতে সাংসদ ও প্রাক্তন সাংসদদের ক্লাব হিসাবে পরিচিত কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ার সম্পাদকের কুর্সিতে বসতে দুজনেই লড়াইয়ের ময়দানে নেমেছেন। আর দুই বিজেপি নেতার লড়াই রাজনৈতিক মহলে নতুন উত্তাপ ছড়িয়েছে।

গত আট দশক ধরে দিল্লির অন্যতম অভিজাত ক্লাব হিসাবে পরিচিত কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় দীর্ঘদিন ধরেই সহমতের ভিত্তিতেই পদাধিকারী নির্বাচিত হয়ে আসছে। এবারও সম্পাদক (ক্রীড়া), সম্পাদক (সংস্কৃতি) ও কোষাধ্যক্ষ পদে বিনা ভোটেই নির্বাচিত হয়েছেন কংগ্রেসের রাজীব শুক্লা, ডিএমকে’র তিরুচি শিবা ও ভারত রাষ্ট্র সমিতির জিতেন্দার রেড্ডি। কিন্তু সম্পাদক (প্রশাসন) পদ নিয়ে ঐক্যমতে পৌঁছনো সম্ভব হয়নি। বিজেপি নেতা রাজীব প্রতাপ রুডির বিরুদ্ধে মনোনয়ন জমা দিয়েছেন আর এক দাপুটে বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বালিয়ান।

দলীয় সতীর্থ হলেও বালিয়ানকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ রুডি। দুই দশক আগে সম্পাদক পদের ভোটে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হারিয়ে জয়ী হওয়া রুডি আশাবাদী এবারেও তিনি জিতবেন। শত্রু শিবিরের হলেও ভোটের লড়াইয়ে রুডির পাশে এসে দাঁড়িয়েছে কংগ্রেস। হাত শিবিরের অভিযোগ, কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া দখল করতে বালিয়ানকে দাঁড় করিয়েছে সরকার পক্ষ। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন বালিয়ান।

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১