বিহারে বিষমদের বলি চার, অসুস্থ বহু

অসুস্থদের চিকিৎসা চলছে সরকারি হাসপাতাল ও ক্যাম্পে

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: বিহারে আবার বিষমদ কাণ্ড। প্রাণ হারিয়েছেন চারজন। অসুস্থ কত, সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য নেই। কেউ ভর্তি বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি। কারও চিকিৎসা চলছে ক্যাম্প খুলে। মৃত দুইয়ের পরিচয় জানা গিয়েছে। এরা হলেন জানাক বিয়ান এবং নরেশ বিয়ান।

বিষমদে মৃত্যুর ঘটনাটি  ঘটে বিহারের সিওয়ানে, রবিবার রাতে।   সাব-ডিভিশন জেলা আধিকারিক অভিষেক চন্দন এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছেন, গতকালে রাতে সিওয়ানের কয়েকজন বাসিন্দা বিষমদ পান করে অসুস্থ হয়ে পড়ে। রাতে পেটে অসহ্য ব্যথা শুরু হলে পরিবারের লোক তাদের হাসপাতালে নিয়ে আসে। একজন ছিল মৃত। বাকি অসুস্থদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে সরকারি হাসপাতালে। যে গ্রামে ঘটনাটি ঘটেছে, সেই গ্রামে ক্যাম্প খুলে বাকিদের চিকিৎসা চলছে। কয়েকজনের শারীরিক অবস্থা বেশ আশঙ্কজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের অনুমান। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারে সব ধরনের মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। বিহারের মহিলারা সেই ঘোষণায় খুশি হয়ে নীতীশ কুমারকে কৃতজ্ঞতা জানান। কোথাও যাতে মদ বিক্রি না হয়, তার জন্য রয়েছে পুলিশের নজরদারি। তারপরেও বিষমদ বিক্রি হচ্ছে রমরমিয়ে। 

এই বিহারে ২০২১-য়ে বিষমদে প্রাণ হারিয়েছিলেন ৭০জন। ঘটনায় দেশ চমকে উঠেছিল। ওই ঘটনার পর রাজ্য প্রশাসন আরও কঠিন পদক্ষেপ করলেও বিষমদে মৃত্যু এড়ানো যাচ্ছে না।   

আরও পড়ুন বিষমদ খেয়ে মরলে ক্ষতিপূরণ নয়: মুখ্যমন্ত্রী নীতীশ

ঘর গুছিয়ে নিলেন পোলার্ড, মুম্বইয়ের নতুন ব্যাটিং কোচ হলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার

খুনের মামলায় ‘বাহুবলী’ নেতা অনন্ত সিংহকে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

পুজোর ফুল তুলতে গিয়ে ২৩ তলা থেকে পড়ে মৃত্যু বাবা-ছেলের, নয়ডায় মর্মান্তিক ঘটনা

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে ধান-ফুলের চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা, মাথায় হাত চাষীদের

হলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত ‘স্টার ট্রেক’, ‘এক্স-ম্যান’-খ্যাত অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট

একাধিক বদল করছে ভারত ও নিউজিল্যান্ড, দেখে নিন চতুর্থ টি-২০-র সম্ভাব্য প্রথম একাদশ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, আমেরিকায় মৃত ৩

সাতসকালে সাউথ সিটি কমপ্লেক্সের ২৭ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

সিরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত অন্তত ৫, নিহতদের মধ্যে চারজনই শিশু

নেপালের পর এবার ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা! বিপদের মুখে উত্তরবঙ্গ

ঘূর্ণিঝড় অর্ণবের পর ফের নিম্নচাপ, শুক্রেও বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়!

২৯০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, সাতসকালে রাজ্যের চার জায়গায় ইডি-র তল্লাশি

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা