‘চিকেন শাওয়ারমা’ খেয়ে  যুবকের মৃত্যু, মুম্বইয়ে গ্রেফতার ২ বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার শিরোনামে ‘চিকেন শাওয়ারমা’। এবার মুম্বাইয়ের একটি স্টল থেকে   ‘চিকেন শাওয়ারমা’ থেকে মৃত্যু হল  ১৯ বছরের এক যুবকের। এই ঘটনায় পুলিশের হাতে  গ্রেফতার হয়েছে দুজন বিক্রেতা।

 পুলিশ জানিয়েছে, গত ৩ মে ত্রম্বে এলাকার দোকান থেকে ‘চিকেন শাওয়ারমা’ কেনেন  প্রথমেশ ভোকসে নামে এক ব্যক্তি। গত ৪ মে ভোকসে পেটে ব্যথা ও বমি অনুভব করলে চিকিৎসার জন্য নিকটবর্তী পুরসভার হাসপাতালে যান। পরে তিনি আবার অসুস্থ বোধ করলে ৫ মে পরিবারের সদস্যরা তাঁকে কেইএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। সেই অভিযোগের ভিত্তিতে  পুলিশ আনন্দ কাম্বলে ও আহমেদ শেখ নামে দুই খাবার বিক্রেতাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ৩৩৬ এবং ২৭৩ ধারায় মামলা দায়ের করে। অন্যদিকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যুর ঘটনা প্রথম নয়। গত ২৯ এপ্রিল মুম্বাইয়ের গোরেগাঁও-এর সন্তোষ নগর এলাকা থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে একসঙ্গে ১২ জন অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে হাসপাতালে  ভর্তি করা  হয়। তবে এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি। জানা গিয়েছে, চিকেন শাওয়ারমা খাদ্যের মধ্যে বিষ ছিল। আর তার থেকেই অসুস্থ হয়ে পোড়েন ১২ জন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মুম্বাইয়ে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু  হল বছর ১৯-এর যুবকের।

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন