রিলস বানাতে গিয়ে ভয়াবহ পরিণতি ২২ বছরের যুবকের, দেখুন হাড়হিম করা ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে ভিউজ, লাইকের বন্যা বইয়ে দিতে ক্রিয়েটাররা নিজের জীবন পর্যন্ত বাজি রাখেন। বর্তমানে আমারা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যে আট থেকে আশি সকলেই অবসর সময়ে রিলের নেশায় বুঁদ হয়ে থাকি। আরও বেশি মানুষের নিজেকে পৌঁছে যাওয়ার সেই লক্ষ্যই কাল হয়ে দাঁড়াল। রিলস বানাতে গিয়েই মর্মান্তিক মৃত্যু হল ২২ বছরের যুবকের।

সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরির জন্য একটি সফর যে প্রাণঘাতী হয়ে উঠবে তা ভুলেও ভাবেননি ওই যুবক। জানা গিয়েছে, নবাবগঞ্জ থানার আওতাধীন বিজাউরিয়া রেলওয়ে স্টেশনের কাছে একটি নির্মাণাধীন ফ্লাইওভারে এক মারাত্মক দুর্ঘটনায় ২২ বছর বয়সী এক যুবক প্রাণ হারান। রিচোলা গ্রামের বাসিন্দা এবং একজন পেশাদার হেয়ারড্রেসার মোহাম্মদ ফয়জান শুক্রবার সন্ধ্যায় তাঁর বন্ধু অনুজের সঙ্গে বেরিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য তাঁরা দুজনে নির্মাণস্থলের কাছে একটি রিল তৈরির সিদ্ধান্ত নেনে, যেখানে রাস্তার ধারে বড় বড় কংক্রিটের স্ল্যাব স্তূপ করা ছিল। একটি নাটকীয় ছবি তোলার জন্য ফয়জান স্ল্যাবের উপর উঠে যান। তারপরেই সে ভারসাম্য হারিয়ে ফেলেন, পিছলে পড়ে যান। ফয়জান নীচে পড়ে যাওয়ার পরেই ভারী কংক্রিটের স্ল্যাবগুলির মধ্যে একটি পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনা দেখার পরেই পথচারী এবং আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর  দেওয়া হয়। কিছুক্ষণ পরেই পুলিশ এসে এসে ফয়জানের পরিবারকে খবর দেন। তাঁর বাবা মেহেন্দি হাসান বলেন, ছেলের হঠাৎ মৃত্যু তাঁর পরিবারের কেউই মেনে নিতে পারছেন না। ঘটনাটি রেকর্ড করা হয়েছে এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ঘটনা অনলাইন কন্টেন্ট তৈরির সময় নিরাপত্তা এবং দায়িত্ব সম্পর্কে ফের একবার প্রশ্ন তুকে দিয়েছে। এই হৃদয়বিদারক ঘটনাটি আবারও সোশ্যাল মিডিয়া খ্যাতির জন্য ঝুঁকিপূর্ণ স্টান্টের  সঙ্গে সম্পর্কিত ক্রমবর্ধমান বিপদগুলিকে তুলে ধরে। এবং রিলের নেশায় বুঁদ হয়ে নিজের জীবনকে বাজি না রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  

 

 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন