কেটে গিয়েছে ২২ বছর, এখনও অধরা সংসদ হামলার মূল চক্রী

Share:

নিজস্ব প্রতিনিধি : দেখতে দেখতে ২০০১ সালে সংসদ হামলার ২২ বছর কেটে গিয়েছে। ২০০১ সালের এদিনটিতেই জঙ্গি হামলার কবলে পড়েছিল সংসদ। ভারতের গণতন্ত্রের পীঠস্থানে হামলার যিনি মূল ষড়যন্ত্রকারী সেই মাসুদ আজহার আলতিকে কিন্তু ধরতে পারেনি কেন্দ্রীয় সরকার। মাসুদ এখনও পাকিস্তানে গা ঢাকা দিয়ে রয়েছে।

২০০১ সালে সংসদে হামলার ঘটনায় দিল্লি পুলিশ যে চার্জশিট জমা দিয়েছে, তাতে মাসুদ আজহারের প্রত্যক্ষ যোগ থাকার কথা উল্লেখ রয়েছে। মাসুদ আজহার সেই হামলায় জৈশ-ই-মহম্মদ ক্যাডারদের ব্যবহার করেছিল। শুধু সংসদ হামলার ঘটনাতেই নয়, ২০১৬ সালে পাঠানকোট বিমানঘাঁটিতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানেও মাসুদ যোগের প্রমাণ মিলেছে। আরও জানা গিয়েছে, ২০১৬ সালে আফগানিস্তানের বাল্ক প্রদেশে মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসের ওপর যে হামলার ঘটনা ঘটেছিল, তাতেও মাসুদ আজহারের হাত ছিল বলে জানা গিয়েছে।

ভারতের চাপের মুখে পড়ে ২০০২ সালে ১৪ জানুয়ারি মাসুদ আজহারকে সন্ত্রাসবাদী হিসাবে তকমা দেয় পাকিস্তান। সেই সঙ্গে জৈশ-ই-মহম্মদকেও সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়। কিন্তু পাকিস্তানের মাটিতে মাসুদ আজহারকে শাস্তি দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। উল্টে মাসুদ গা ঢাকা দিয়েছে ইসলামাবাদে। রীতিমতো নিরাপত্তা বলয়ের মধ্যেই গা ঢাকা দিয়েছেন এই জৈশ জঙ্গি নেতা। মাসুদ আজহার তো পাকিস্তানের মাটিতে বহাল তবিয়েতে আছেনই, সেইসঙ্গে তাঁর ভাই আবদুল রাউফ আসগরের নেতৃত্বে রমরম করে চলছে সন্ত্রাসবাদী কার্যকলাপ।

‘আপনাদের শরীর ঠিক তো?’ অসুস্থতার গুজব নিয়ে মুখ খুললেন সলমান খান

বিশ্বকাপে হার নিয়ে প্রথম মুখ খুলেন মেসি, স্পেনের খেলা নিয়ে বললেন বড় কথা

‘ককরোচ জনতা পার্টি’র সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

‘আমাকে কনডম ছুড়ে মারা হয়েছে’, প্রশিক্ষণরত আইপিএস সহকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, জানালেন সন্তানের নাম

মোবাইলের প্রলোভন দেখিয়ে শিশুকে ‘যৌন হেনস্থা’, গ্রেফতার অভিযুক্ত

দেশের যুবসমাজ নতুন রেকর্ড তৈরি করেছে: মোদি

বিশ্বকাপ জিতে ছোট ভাইকে কোলে তুলে চুমুতে ভরালেন ইয়ামাল, আনন্দে সামিল মা-প্রেমিকা

অনশন ভাঙার জন্য তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক, নিজে হাতে লিখলেন চিঠি

বাংলাদেশের পাসপোর্ট থেকে বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধের জলছবি মুছে দিল তারেক সরকার, ঠাঁই পেল জুলাই ষড়যন্ত্র

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

উত্তরে ভারী দুর্যোগের পূর্বাভাস! কলকাতায় হবে বৃষ্টি, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর