আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তামিলনাড়ুতে ভয়াবহ বন্যায় নিহত ৩, আটকে ৫০০ ট্রেনযাত্রী

courtesy: google

নিজস্ব প্রতিনিধিঃ অতিভারী বৃষ্টির জেরে বন্যার কবলে তামিলনাড়ু।  দফায় দফায় ভারী বৃষ্টিতে বানভাসি দক্ষিণ  তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা।  এই দুর্যোগের কারণে মঙ্গলবার তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  পাশাপাশি ভারি বৃষ্টিতে ভেসে গিয়েছে  তামিলনাড়ুর তুতিকোরিন জেলার শ্রীবৈকুন্তম রেলওয়ে ষ্টেশন। ট্রেনের ট্র্যাক ক্ষতিগ্রস্থ হওয়ায় গত ২৪ ঘন্টায় প্রায় ৫০০ যাত্রী আটকা পড়েছেন। ভারতীয় বিমান বাহিনী আটকে পড়া ট্রেন যাত্রীদের জন্য এয়ার ড্রপিং ত্রাণ সামগ্রী সরবরাহ শুরু করেছে । অসুস্থ যাত্রীদের আইএএফ হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

থুথুকুডির ভাসাভাপ্পাপুরম এলাকা থেকে বন্যাকবলিত মানুষদের উদ্ধার করেছে ভারতীয় সেনাবাহিনী। এখনও পর্যন্ত ১১৮ জনকে উদ্ধার করা হয়েছে। চেন্নাইয়ের প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, থুথুকুডির কাছে ৫৪ জন মহিলা, এক গর্ভবতী মহিলা এবং ১৯ টি শিশু সহ ১০০ জনেরও বেশি লোককে উদ্ধারে সহায়তা করেছে সেনা জওয়ানরা। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে রাজ্যের দক্ষিণাঞ্চলের বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ১৯ ডিসেম্বর সময় চেয়েছেন।

কন্যাকুমারী, থুথুকুডি, তেনকাসি এবং তিরুনেলভেলি দক্ষিণের চারটি জেলা অতি ভারী বৃষ্টিপাতের দ্বারা প্রভাবিত হয়েছে। বর্তমানে তামিলনাড়ুর সরকার  প্রতিবেশী জেলাগুলি থেকে খাদ্য ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে ১৮ টি ট্রাক তুতিকোরিনে মোতায়েন করেছে এবং বন্যা কবলিত জেলাগুলিতে আরও তিনটি এনডিআরএফ দল পাঠানো হয়েছে। এই বন্যার জেরে মঙ্গলবার রাজভবনে জরুরি বৈঠত ডেকেছেন রাজ্যপাল আরএন রবি।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ