রাস্তা থেকে ছিটকে খাদে পড়ল গাড়ি, নিহত ১৫দিনের শিশু সহ ৩জন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু-কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে   জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় একটি এসইউভি গাড়ি রাস্তা থেকে আচমকাই ছিটকে গভীর খাদে পড়ে  যায়। এই ঘটনায় ১৫ দিনের একটি শিশু সহ তিন জন প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছেন ১২ জন।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গুলাবগড়-মাচাইল সড়কের হাকু গ্রামে অতিরিক্ত যাত্রীবাহী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত চারজনকে বিশেষ চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিকেল কলেজে (জিএমসি) ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন বছর ৩৬-এর দয়া কৃষ্ণ , ৩০ বছরের সবিতা দেবী এবং ১৫ দিনের  একজন শিশু। নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এই বিষয়  জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছেন,  শুক্রবার সন্ধ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে  যায় পুলিশ বাহিনী। তবে ততক্ষণে প্রাণ হারান তিন জন ।

কিশতওয়ার জেলা প্রশাসন জেলা রেড ক্রস তহবিলের অধীনে নিহতদের জন্য ৫০,০০০ টাকা করে দিয়েছে। পাশাপাশি গুরুতর আহতদের জন্য ১০,০০০ টাকা করে ক্ষতিপুরণ দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দ্রুত গতিদের যাত্রীবাহী গাড়িটি আসার জেরেই খাদে পড়ে যায়। ইতিমধ্যেই গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…