সিডনির সমুদ্র সৈকতে বন্দুকবাজের হামলায় আহত ৩ ভারতীয় পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইহুদিদের ‘হনুক্কা’ অনুষ্ঠান চলাকালীর রবিবার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্র সৈকতে দুই বন্দুকবাজ হামালা চালায়। তাতেই মৃত্যু হয়েছে ১৫ জনের।  এই হামলাকে গত তিন দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে মারাত্মক বন্দুকবাজের হামলা হিসেবেই বর্ণনা করা হয়েছে। এই ঘটনাকে একটি পরিকল্পিত জঙ্গি হামলা এবং ইহুদি-বিরোধী আক্রমণ হিসেবেও বিবেচনা করা হচ্ছে। যারা হামলা চালিয়েছে তারা পাকিস্তানি বলে জানা গিয়েছে। দুই বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন তিন ভারতীয় পড়ুয়া।

 মঙ্গলবার এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে জঙ্গি হামলায় আহত ৪০ জনের মধ্যে তিনজন ভারতীয় ছাত্রও রয়েছেন। আহত তিনজন ভারতীয় ছাত্রের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে  রবিবারের হামলায় আহত ভারতীয় ছাত্রদের নাম এখনও প্রকাশ করা হয়নি।  গুলি চালানোর সময় ভারতীয় ছাত্ররা আহত হয়েছে এবং তাদের সঠিক অবস্থা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: ভারতীয় পাসপোর্ট নিয়েই সিডনি গিয়েছিলেন ঘাতক পিতা-পুত্র

সমুদ্রের ধারে ইহুদিদের উৎসব ‘হানুক্কা’ উদযাপনের সময় এক সমাবেশে গুলি চালায় ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা। এই হামলায় ১৬ জন নিহত হয়েছে যার মধ্যে ১০ বছর বয়সী একটি শিশুও রয়েছে রয়েছে এবং একজন হামলাকারী রয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা এখনও আশঙ্কাজনক এবং দুইজন আহত পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল।

হামলায় জড়িত দুই জঙ্গি হলেন হলেন বাবা ও ছেলে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুলিশ ২৪ বছর বয়সী নাভিদ আকরাম এবং তার ৫০ বছর বয়সী বাবা সাজিদ আকরামকে শনাক্ত করেছে। হামলার সময় পুলিশের পাল্টা গুলিতে সাজিদ আকরাম ঘটনাস্থলেই মারা যান, আর নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এই ঘটনায় মোট ১৬ জন প্রাণ হারান, যার মধ্যে ১৫ জন  সাধারণ নাগরিক এবং একজন হামলাকারী।

অস্ট্রেলিয়ার তদন্তকারী সংস্থাগুলির মতে, ২০১৯ সালে নাভিদ আকরামের ISIS-এর সঙ্গে যোগসূত্র ছিল। নাভিদের জন্ম অস্ট্রেলিয়ায়, অন্যদিকে তার বাবা সাজিদ আকরাম পাকিস্তান থেকে পর্যটন ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন। তবে সিডনি পুলিশ এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। সবচেয়ে আশ্চর্যজন বিষয়, সাজিদ আকরামের কাছে ছয়টি বন্দুকের বৈধ লাইসেন্স ছিল এবং এগুলিই হামলায় ব্যবহৃত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১