এই মুহূর্তে




বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩ আহত আরও ২

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরুর একটি বাজি গুদামের বিস্ফোরণ প্রাণ কাড়ল ৩ জন শ্রমিকের। পাশাপাশি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর থারুগুপেত এলাকায়।

ডিসিপি (দক্ষিণ) হরিশ পান্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘ওই গুদামে প্রচুর বাজি মজুদ ছিল। সেই কারণেই এমন ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। জানা গিয়েছে, গুদামটির মধ্যে প্রায় ৮০ বাক্স বাজি রাখা ছিল। তার মধ্যে কতগুলো ফেটেছে তা আমাদের খতিয়ে দেখতে হবে।’ তিনি আরও জানান, ‘আপাতদৃষ্টিতে দেখে মনে হচ্ছে বাজির ওই বাক্সগুলো নাড়াচাড়া করতে গিয়েই এই বিস্ফোরণ ঘটেছে। তবে ফরেনসিক দল এখানে আসার পরেই আমরা এই বিষয়ে সঠিক তথ্য দিতে পারব।’

পাশাপাশি মৃতদের প্রসঙ্গে হরিশ পান্ডে জানিয়েছেন, মৃত তিনজনের মধ্যে একজন ওই গুদামেরই শ্রমিক এবং অপর জন বাজির বাক্সগুলি এদিক-ওদিক সরানোর কাজ করছিল। ওই গুদামের ঠিক বাইরেই একটি টায়ার মেরামতের দোকান রয়েছে। বিস্ফোরণের ফলে ওই দোকানের একজন কর্মচারীও গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

জানা গিয়েছে গুদামটি একটি পরিবহন সংস্থার। তারা ওই গুদামটিকে ট্রানজিট গোডাউন হিসেবে ব্যবহার করত। কিন্তু সেখানে কিভাবে এত বাজি এল তা এখনও স্পষ্ট নয়। এই প্রসঙ্গে ডিসিপিকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘স্পষ্টতই কোনও ট্রানজিট গোডাউনে বিস্ফোরক রাখার অনুমতি নেই। তাও কিভাবে ওখানে এত বিপুল পরিমাণ বাজি এল তা খতিয়ে দেখা হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

থাইল্যান্ডে পালিয়ে যাওয়া গোয়ার নৈশক্লাবের দুই মালিকের বিরুদ্ধে ‘ব্লু কর্নার’ নোটিশ জারি

‘‌ভোট চুরির থেকে বড় দেশবিরোধী কাজ আর কিছু হতে পারে না’‌, বিজেপিকে তোপ রাহুলের

বিধ্বংসী আগুন কেড়েছিল ২৫ নিরীহের প্রাণ, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল গোয়ার নৈশক্লাব

বোনের বিয়েতে হাজির থাকতে জামিন চাইলেন দিল্লি দাঙ্গায় অভিযুক্ত উমর খালিদ

লোভনীয় চাকরি ছেড়ে ‘ঠাকুমার শাড়ি’ নিয়ে ব্যবসা শুরু, প্রতি মাসে কোটি টাকা আয় দম্পতির

বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, উচ্চমাধ্যমিকে ৮০ শতাংশ নম্বর প্রাপকদের স্কুটার বিলি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ