জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাইকে জলে ডুবে যেতে দেখে এক মুহূর্তও ভাবেননি তিন দিদি। একে একে তাঁরা ঝাঁপ দিয়েছিলেন গভীর জলে। কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে শেষরক্ষা হল না। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল  চার ভাই-বোনের। রবিবার (৩০ অগস্ট)  রাজস্থানের ধৌলপুরে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধৌলপুরের আঙ্গাই থানা এলাকার ধোধ-বিরজা গ্রামের কাছে একটি কুণ্ডে। জানা গিয়েছে, নথুয়া পুরা গ্রামের একটি পরিবার দল বেঁধে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিল। সেই সময় ২১ বছরের রবি ওরফে ভোলু কুণ্ডে নামেন। আচমকাই গভীর জলে চলে গিয়ে তিনি ডুবতে শুরু করেন। ভাইকে বিপদে পড়তে দেখে তাঁর তিন দিদি বোটো, মনোরমা এবং কল্লো জলে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু কুণ্ডের গভীর জলে তাঁরাও তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয় ডুবুরি এবং এসডিআরএফের সাহায্যে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ চেষ্টার পর তিন বোনের দেহ উদ্ধার করা হয়। পরে প্রায় ছয় ঘণ্টার তল্লাশির পর উদ্ধার হয় রবির দেহও। চারটি দেহই ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

 জানা গিয়েছে সকলেই রাখি বন্ধন উতসব পালন করার জন্য এসেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কুণ্ডের গভীর জলের কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শোকের আবহ তৈরি হয়েছে গোটা এলাকায়। একসঙ্গে চার ভাই-বোনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার।

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম