মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘এক দেশ এক সময়,’ এবার এই নীতিতেই চলতে হবে। রাজ্যভেদে আলাদা আলাদা সময়ে অনুযায়ী কোনও কাজ করা যাবে না। এমনই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকার। এই বিজ্ঞপ্তিতে সারা দেশে সমস্ত আইনি, বাণিজ্যিক, ডিজিটাল ও প্রশাসনিক কাজকর্মের ক্ষেত্রে ‘ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম’ (IST) বা ভারতীয় প্রমাণ সময় ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সময়ে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজের সময়ের সঙ্গে পঞ্জাবের মিল থাকতে হবে। ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, খাবার, পোশাকের সঙ্গে আলাদা আলাদা রাজ্যের পৃথক টাইমজোন অনুসরণ করা হয়। পশ্চিমবঙ্গে যে সময়ে সূর্যোদয় বা সূর্যাস্ত হয়, পঞ্জাবে বা মণিপুরে একই সময়ে সেটা হয় না। কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে গোটা দেশেই এবার সময়ের ক্ষেত্রে একটাই মাপকাঠি হোক। তাই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

‘এক দেশ এক সময়,’ নীতি আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের মার্চ মাস থেকে গোটা দেশেই লাগু হবে। এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এর উদ্দেশ্যে হল একটি নিরাপদ ও অভিন্ন জাতীয় সময়-নির্ধারণ ব্যবস্থা গোটা দেশে গড়ে তোলা। যাতে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে জিপিএস (GPS)-এর মতো বিদেশি কোনও সিস্টেমের উপর নির্ভরতা দূর করা যায়। সরকারি মূল্যায়ন অনুযায়ী, আইনি নথিপত্র, বাণিজ্যিক লেনদেন, ডিজিটাল ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যকলাপে একটি অভিন্ন সময়-মানদণ্ড ব্যবহার করলে বেশ কিছু লাভ হয়। সময়ের অসঙ্গতি ও পরিচালনগত বিভ্রান্তি দূর করা সম্ভব হবে। এই নীতি মেনে চললে।

আরও পডুন: এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

বর্তমানে অসংখ্য ডিজিটাল পরিকাঠামো ব্যবস্থা, টেলি অপারেটর এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জিপিএস (GPS)-সহ বিভিন্ন বিদেশি সময়-নির্ধারক সিস্টেমের উপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও ডিজিটাল নেটওয়ার্কের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই নির্ভরশীলতা কমিয়ে আনাই নতুন এই ‘এক দেশ এক সময়,’ নীতি লাগু করা হয়েছে। সরকারি সূত্র জানা গিয়েছে, একটি অভিন্ন ভারতীয় সময় (Indian Standard Time) ব্যবস্থা কার্যকর করা গেলে তা ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদারে সাহায্য করবে। সাইবার অপরাধের ঝুঁকি কমবে এবং পরিবহণ, টেলি কমিউনেকশন ও অন্যান্য যোগাযোগ নেটওয়ার্কের ক্ষেত্রে সময়সূচির নির্ভুলতা ও সমন্বয় নিশ্চিত করবে।

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজে কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম