হরিয়ানায় পরিবারের সদস্যদের বেঁধে রেখে তিন মহিলাকে গণধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: বিজেপি শাসিত হরিয়ানায় মহিলাদের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে ঠেকেছে ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে  তিন মহিলাকে গণধর্ষণ করল চার নরপিশাচ। গণধর্ষণের পরে  বাড়ি থেকে সোনা-রুপোর গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করা যায়নি। ঘটনাটি ঘটেছে পানিপতের মতলৌড়ায়। ওই একই গ্রামে অন্য একটি গ্রামে পরিবারের কর্তাকে বেঁধে রেখে সর্বস্ব লুঠ করেছে ডাকাতরা। বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন স্ত্রী।

মতলৌড়া থানার স্টেশন হাউস অফিসার বিজয় জানিয়েছেন, গত বুধবার রাতে আচমকাই গ্রামের একটি বাড়িতে হানা দেয় চার জনের এক ডাকাত দল। বাড়ির সদস্যদের বেঁধে রেখে তাদের চোখের সামনেই আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে তিন মহিলাকে গণধর্ষণ করে। তার পরে ডাকাতি করে নির্বিঘ্নে চম্পট দেয়। গণধর্ষিতা তিন মহিলাকেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার দুষ্কৃতীর চেহারার বর্ণনা শুনে স্কেচ তৈরি করা হচ্ছে।

সেই রাতেই গ্রামের যে বাড়িতে গণধর্ষণ সংগঠিত হয়েছে তার এক কিলোমিটার দূরের এক বাড়িতে ডাকাতি হয়। বাধা দিতে গিয়ে প্রাণ হারান এক মহিলা সদস্য। দুই ঘটনার পিছনে একই ডাকাত দল জড়িত বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।  

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়