ভোট মিটতেই যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য সামশেরগঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম দফার ভোট মিটতেই শোরগোল শুরু মুর্শিদাবাদে। শুক্রবার (২৪ এপ্রিল) সামশেরগঞ্জের বাসুদেবপুর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম ফারহাদ শেখ (২৭)। সামশেরগঞ্জ থানার পূর্ব দেবীদাসপুরের বাসিন্দা। তদন্তকারী দলের তরফে জানা গিয়েছে, মৃত যুবকের গায়ের গেঞ্জি তাঁর গলাতেই বাধা ছিল। তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। ইতিমধ্যে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যুবকের পরিবার এবং স্থানীয়দের। খুন নাকি অন্যকিছু খতিয়ে দেখছে পুলিশ। ফারহাদের পরিবারের পক্ষ থেকে দোষীর কড়া শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। সকাল থেকেই মোটের উপর শান্তিপূর্ণ ভোট দেখেছে বাংলা। কিন্তু দুপুর গড়াতেই ধীরে ধীরে বদলাতে শুরু করে ছবিটা। অশান্তির আশঙ্কায় আগেই বাহিনীকে সতর্ক করে কমিশন। কোথাও ইভিএমে ত্রুটি, কোথাও ভোটগ্রহণে দেরির মতো ঘটনা প্রকাশ্যে আসে। তার মধ্যেই মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভায় ভোটের কারচুপির অভিযোগ উঠল। অভিযোগ, সেখানকার একটি বুথে কোনও প্রার্থীকে ভোট দিলেই তা গিয়ে পড়ছে বিজেপি প্রার্থীর প্রতীকে! এমন অভিযোগকে ঘিরে উত্তপ্ত ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোদাপাড়া ১৮৬ নম্বর বুথ। যদিও, ভোট হিংসায় হতাহতে কোনও খবর পাওয়া যায়নি। কিন্ত, প্রথম দফার ভোট মিটতেই যুবকের রহস্যমৃত্যুতে নতুন করে শুরু হয়েছে তরজা।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১