প্রথম দফায় বাংলার ভোট শান্তিপূর্ণ, ভোটদানের হারে প্রশংসা প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার প্রথম দফার ভোট প্রক্রিয়ার প্রশংসা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তাঁর কথায় তিনি দেশের নাগরিক হিসেবে এই নির্বাচনে খুশি। রাজ্যে শান্তিপূর্ণ ভোট ও ভোটদানের হার দেখে খুশি হয়েছেন তিনি। তাঁর কথায় স্পষ্ট, সাধারণ মানুষ যখন নিজের ভোটাধিকার প্রয়োগ করে, তখন গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হয়।

প্রথম দফার নির্বাচনে রাত ৯টা পর্যন্ত ভোটের হার ছিল ৯২.৮৮ শতাংশ। প্রথম দফাতে নজিরবিহীন এই ভোটের হার দেখে সকলেই প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাও প্রথম দফার ভোটে অত্যন্ত খুশি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছে, ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে। এই ঘটনা ঐতিহাসিক বটে। কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। 

১৬ জেলায় ১৫২ আসনে ভোট হয়েছে বৃহস্পতিবার। সকাল থেকে বুথে বুথে লম্বা লাইন দিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। নওদা, দুবরাজপুর, লাভপুর সহ হাতে গোনা কয়েকটি জায়গায় অশান্তি ছড়িয়েছে। কিন্তু বড় ধরনের ঘটনা ঘটেনি। প্রথম থেকেই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলা হয়েছিল কমিশনের পক্ষ থেকে। বাহিনীও মোতায়েন করা হয়েছিল সেই মতোই। প্রথম দফার শেষে বড় ধরনের রক্তারক্তির ঘটনা শোনা যায়নি। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে। তারপরেও মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচনে খুশি প্রধান বিচারপতি। এই ভোটদানের হারকে অনেকে ‘নজিরবিহীন’ বলেও দাবি করছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও প্রশংসা করেছেন। কমিশনের তরফে রাজ্যের মানুষকে ‘স্যালুট’ করেছেন তিনি।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা