দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডাম্পার-বোলেরো সংঘর্ষে ঝলসে মৃত ৩, জখম ৫

নিজস্ব প্রতিনিধি : ডাম্পার ও বোলেরোর সংঘর্ষে বড়সড় দুর্ঘটনা রাজস্থানের চুরুতে। সংঘর্ষের জেরে ঝলসে মৃত্যু হল ৩ জনের। জখম আরও ৫ জন। তাঁদের অবস্থাও সঙ্কটজনক বলে জানা গিয়েছে। সকলেই ভর্তি হাসপাতালে।

বৃহস্পতিবার রাতে পিলানিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন আট জন। সেখান থেকে বোলেরো গাড়ি করে বাড়িতে ফিরছিলেন তাঁরা। বাড়ি ফেরার সময়ে ঘটে দুর্ঘটনা। উল্টোদিক থেকে আসা একটি  ডাম্পারের সঙ্গে ধাক্কা লেগে বোলেরো গাড়িটির। সংঘর্ষের তীব্রতায় দ্রুত বোলেরো গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে ঝলসে ৩ জন মারা যান। জখম হন পাঁচ জন। স্থানীয়রাই প্রথমে দেখতে পান বোলেরো গাড়িতে আগুন লেগেছে। তাঁরাই ছুটে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। খবর যায় পুলিশ ও দমকলে। এই দুর্ঘটনার জেরে রাস্তাটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পাঁচজনকে পরে পিলানির বিড়লা পাবলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের এখন জয়পুরের অন্য একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ভারতীয় পুলিশ সার্ভিস (আইপিএস) কর্মকর্তা অভিজিৎ পাটিল বলেন, “কেবল ডিএনএ পরীক্ষার মাধ্যমেই শনাক্তকরণ সম্ভব হবে, যার প্রক্রিয়া শুরু করা হয়েছে।” ঘটনার পর ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। দমকল বাহিনীর বেশ কয়েকটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ চুরু জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলো এখনো শনাক্ত করা যায়নি।

 

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ