দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার ভোট প্রচারে এসে মাছ, ঝালমুড়ি প্রীতি দেখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক জনসভা থেকে সেই বিষয়ে প্রচারও করেছেন তিনি। বিরোধীদের কটাক্ষ, বাঙালি অস্মিতাতে শান দিতেই এই বক্তব্য রেখেছেন মোদি। এবার বাঙালির আরও কাছের ও আবেগের গঙ্গা নদীকেও নিজের ভোটপ্রচারের হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। আজ, শুক্রবার রাজ্যে একাধিক জায়গায় জনসভা রয়েছে মোদির। গতকাল, বৃহস্পতিবার সমস্ত সভা শেষে শহরেই রাজভবনে রাত কাটান তিনি। তারপরেই সাত সকালে গঙ্গাবক্ষে নৌকা নিয়ে ভ্রমণ করেন মোদি।

আরও পডুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি

সেই বিষয়ে একাধিক ছবি ও একটি বিশেষ বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গায় ভ্রমণের ছবি নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন মোদি। সঙ্গে তিনি লেখেন, ‘প্রত্যেক বাঙালির কাছে গঙ্গার একটা আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। বাংলার আত্মা হলো গঙ্গা। এর স্বর্গীয় জলধারা একটি সমগ্র সভ্যতার শাশ্বত চেতনা বহন করে চলেছে। এদিন সকালে কলকাতায় হুগলি নদীতে গঙ্গায় কিছুক্ষণ কাটালাম। মা গঙ্গার কাছে প্রার্থনা করলাম। সঙ্গে মাঝিদের সঙ্গে কথা বললাম। মর্নিং ওয়াকে আসা বাঙালিদের সঙ্গে কথাও বললাম। গঙ্গা বক্ষে বসে উন্নয়নের প্রতিশ্রুতির শপথ আরও একবার নিলাম।’

এদিন গোয়ালিয়র ঘাট থেকে নৌকা ভ্রমণে বের হন মোদি। সঙ্গে ছিল তাঁর ক্যামেরা। যার মাধ্যমে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। যদিও এই বিষয়কে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজ্যের শাসকদলের তরফে বলা হয়েছে, নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে কোট টাকা বরাদ্দ করা হয়েছিল। সেই টাকার কোনও হিসেব উনি দিতে পারবেন। গঙ্গার উন্নয়নে কী ভূমিকা রয়েছে কেন্দ্রের।

Published by:

Share Link:

More Releted News:

আশঙ্কাই সত্যি! ভোট দিতে পারলেন না আদ্রার ‘ইরানি বস্তির’ আজিজ

রাজ্যে খুলছে সমস্ত মদের দোকান, কতদিন পর্যন্ত খোলা থাকবে?

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

চতুর্থবারের জন্য মমতাকেই মুখ্যমন্ত্রী দেখতে চান নন্দীগ্রামের শহিদের মা

ভোটের মুখে হাওড়া স্টেশন থেকে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা উদ্ধার করল RPF

স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই সাসপেন্ড হিঙ্গলগঞ্জ থানার ওসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ