ফেক নিউজ প্রচারের দায়ে চিহ্নিত ‘আজতক লাইভ’ সহ তিন YouTube চ্যানেল

তবে ওই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে পিআইবি’র পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে ভুযো সংবাদ প্রচারের অভিযোগে তিন ইউটিউব চ্যানেলকে চিহ্নিত করল প্রেস ইনফরমেশন ব্যুরো। ওই তিন ইউটিউব চ্যানেল হল, ‘আজতক লাইভ’, ‘নিউজ হেডলাইনস’ ও ‘সরকারি আপডেট’। তিন চ্যানেলের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে। তবে ওই চ্যানেলগুলি নিষিদ্ধ করা হবে কিনা তা নিয়ে পিআইবি’র পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

পিআইবি’র পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ‘আজতক লাইভ’ নামে ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৬৫ হাজার। সরকারি সিদ্ধান্ত ও বিভিন্ন লোকের মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই ভুয়ো সংবাদ প্রচার করে চলছিল। চ্যানেলের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মৃত্যু সংবাদের পাশাপাশি রাহুল গান্ধির গ্রেফতারি ও সাত রাজ্যে ইভিএম নিষিদ্ধ হওয়ার মতো ভুয়ো খবর প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল।’

‘সরকারি আপডেট’ নামে আর একটি ইউটিউব চ্যানেল বিভিন্ন সরকারি সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে ভুয়ো খবর প্রচার করে চলছে। প্যান কার্ড থাকলেই চার লক্ষ টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে অসত্য সংবাদ প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছিল। চ্যানেলটির সাবস্ক্রাইবার ২২ লক্ষ ৬০ হাজার। চ্যানেলের লোগোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি থাকায় দর্শকরা সহজেই ভুয়ো সংবাদ বিশ্বাস করতেন।  ‘নিউজ হেডলাইনস’ নামে তৃতীয় ইউটিউব চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা ৯ লক্ষ ৬৭ হাজার। ওই চ্যানেলটিও দীর্ঘদিন ধরে বিজেপি বিরোধী ভুয়ো খবর প্রচার করে চলছে।  

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর