পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক

Share:

নিজস্ব প্রতিনিধি:  দুর্গাপুজোর ছুটিতে মামাবাড়িতে বেড়াতে এসে পরিণতি হল মর্মান্তিক। আনন্দের বদলে দুই পরিবারে নেমে এল গভীর শোকের ছায়া। বাঁকুড়ার পাত্রসায়েরে ডিভিসির সেচ ক্যানেলে তলিয়ে নিখোঁজ দুই নাবালক ভাই। মোবাইল ফোন জলে পড়ে যাওয়ার পর তা উদ্ধার করতে গিয়েই বিপত্তি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ঘটনার পর প্রায় ১৭ ঘণ্টা কেটে গেলেও এখনও তাদের কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ দুই কিশোরের খোঁজে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

নিখোঁজ দুই নাবালকের নাম পারিজাত মণ্ডল ও অনিন্দ্য পুরোকাইত। পারিজাতের বাড়ি দুর্গাপুরে এবং অনিন্দ্যের বাড়ি সালবনিতে। পুজোর ছুটি কাটাতে তারা বাঁকুড়ার পাত্রসায়ের থানার অন্তর্গত বোড়লবান্দী গ্রামে মামাবাড়িতে এসেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার (১৯ অক্টোবর) বিকেল চারটে নাগাদ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ডিভিসির সেচ ক্যানেলের পাড়ে বসেছিল দুই নাবালক। সেই সময় তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল। আচমকাই তাদের মধ্যে একজনের মোবাইল ফোন ক্যানেলের জলে পড়ে যায়। ফোনটি উদ্ধার করতে জলে নামতেই বিপত্তি ঘটে। জলের স্রোতে দু’জনেই তলিয়ে যায় বলে খবর। 

আরও পড়ুন: ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

ঘটনাটি নজরে আসতেই দুই নাবালককে উদ্ধারের জন্য তৎপর হন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাত্রসায়ের থানার পুলিশ। রাতভর তল্লাশি চালানো হলেও নিখোঁজদের কোনও সন্ধান পাওয়া যায়নি। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে উদ্ধার অভিযানে নামে বিষ্ণুপুরের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্পিডবোটের সাহায্যে ক্যানেলের জলে জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও দুই নাবালকের খোঁজ না মেলায় উদ্বেগ আরও বাড়ছে। একদিকে প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষা, অন্যদিকে অজানা আশঙ্কা, দুই পরিবারের সদস্যদের সময় কাটছে চরম উৎকণ্ঠায়। 

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

অষ্টমীতে ট্রাফিক আইন ভাঙার অভিযোগে কলকাতায় ৭২৬টি মামলা, ধৃত ৬৭!

মানুষের মতো পুজো-আরতি করছে AI রোবট! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটপাড়া

আমেরিকায় ভুতুড়ে ভোটার সেজে ভোট, ২ ভারতীয় সহ ২৮ জন অভিযুক্ত

সমুদ্রেই ২৫৭ কিমি প্রতি ঘন্টা গতিবেগ, স্থলে আছড়ে পড়তে চলেছে টাইফুন চাম্পি

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

নবমীতে প্যান্ডেল হপিংয়ে বাধা দেবে বৃষ্টি? জেনে নিন কলকাতা থেকে উত্তরবঙ্গ সব জেলার পূর্বাভাস

কলম্বিয়ায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃত ১৪, আহত একাধিক

পুজোর ছুটিতে মামাবাড়িতে এসে মর্মান্তিক দুর্ঘটনা! ডিভিসি ক্যানেলে পড়ে নিখোঁজ দুই নাবালক

ঠাকুর দেখে বাড়ি ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল নেতার

রজনীকান্তের অন্ধভক্ত! ‘জেলার ২’ দেখতে গোটা সিনেমা হল বুক করলেন সঞ্জু স্যামসন