হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা, মেঘ ভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ড –হিমাচলে মৃত ৩৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ। হু হু করে বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৩ জন। নিখোঁজ কমপক্ষে ৫০ জন। NDRF  দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।  শুক্রবার হিমাচল প্রদেশের কুলুতে মেঘভাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন  সাত জন। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন ।

মেঘভাঙা বৃষ্টির ফলে অনেকে নিখোঁজ থাকায় ড্রোন ব্যবহার করে চলছে উদ্ধারকাজ। অন্যদিকে ভূমিধসের কারণে বেশ কয়েকটি রাজ্য ও জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে।  এরফলে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। শুধু তাই নয় কুলুর মালানা বাঁধেও দেখা দিয়েছে ফাটল। আর তাতে বাড়ছে চিন্তা।

 উল্লেখ্য ,  এই বৃষ্টিতে বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডির বহু মানুষের বসতবাড়ি৷ ডেপুটি কমিশনার জানিয়েছেন, জেলা প্রশাসনের তরফে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পাঠানোর বন্দোবস্ত করা হয়েছে৷ জোর কদমে চলছে উদ্ধারকাজ। তবে লাগাতার বৃষ্টি  হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেশ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে।  এছাড়াও মেঘ ভাঙা বর্ষার প্রকোপে প্রতিবেশী উত্তরাখণ্ডেও  জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেখানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন  ১৪ জন । জোর কদমে চলেছে উদ্ধারকাজ। একথায় মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ।

ফিলিস্তিনি বন্দিদের নজরদারিতে কুমির দিয়ে ঘেরা কারাগারের পরিকল্পনা ইজরায়েলের

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪