কেরলে ফের নিপা ভাইরাসে আক্রান্তের হদিশ, ছড়াচ্ছে আতঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: ঈশ্বরের আপন দেশে ভয়াবহ হয়ে উঠছে নিপা ভাইরাসের সংক্রমণ। কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভর্তি ৩৯ বছর বয়সী এক রোগীর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬। আক্রান্তদের শরীরে নিপা ভাইরাসের বাংলাদেশি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে রাজ্যের স্বাস্থ্য কর্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

গত ২০১৮ সালে কেরলে প্রথমবারের মতো নিপা ভাইরাস শনাক্ত হয়েছিল। ওই বছর মারণ ভাইরাসের বলি হয়েছিলেন ২৩ জন। আর ২০২১ সালে  প্রাণ হারিয়েছিলেন ১৮ জন। নিপা ভাইরাসে আক্রান্তদের শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দেয়। তার মধ্যে যেমন জ্বর রয়েছে, তেমনই মাথাব্যথা, পেশিতে ব্যথা, বমি ও গলাব্যথা, ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যায়। গত কয়েকদিন ধরেই ফের রাজ্যে হানা দিয়েছে ভয়ঙ্কর ভাইরাস। কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে অজানা জ্বর নিয়ে ভর্তি থাকা এক রোগী গত ৩০ অগস্ট মারা যান। দ্বিতীয়জনের মৃত্যু হয় গত ১১ সেপ্টেম্বর। ওই অস্বাভাবিক মৃত্যুর পরেই আতঙ্ক ছড়ায়। মৃতদের রক্তের নমুনা পাঠানো হয়েছিল পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। নমুনা পরীক্ষায় মৃতদের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

তার পরেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কেরলের স্বাস্থ্য দফতরকে সতর্ক করে দেওয়া হয়। নিপা ভাইরাসে আক্রান্ত এবং আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে রাখার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যেই মারণ ভাইরাস যাতে করোনা অতিমারীর মতো ভয়াবহ হয়ে উঠতে না পারে তার জন্য কোঝিকোড়ের বেশ কয়েকটি গ্রামে লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার। এমনকি বৃহস্পতি এবং শুক্রবার একাধিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটিও ঘোষণা করা হয়েছে।  

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা