নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাবায় ঢুকে ৪ জনকে পিষে দিল লরি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ফের বেপরোয়া গতির বলি হলেন চার জন। পণ্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ধাবায় ঢুকে পিষে দিল চার জনকে। শনিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এটাওয়া-কানপুর জাতীয় সড়কে। লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এটাওয়ার জেলাশাসক অবনীশ কুমার, সিনিয়র পুলিশ সুপার সন্তোষ কুমার।

সংবাদমাধ্যমকে এটাওয়ার জেলাশাসক জানিয়েছেন, ‘শনিবার রাত সাড়ে দশটা নাগাদ এটাওয়া-কানপুর জাতীয় সড়কের পাশে ইকডিলের কাছে একটি ধাবায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে একটি পণ্যবোঝাই লরি। ধাবাটিতে তখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন বেশ কয়েকজন। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছয় জনকে পিষে দেয় ঘাতক লরিটি। ঘটনাস্থলেই চার জন প্রাণ হারান। দুজন গুরুতর জখম হন।’

নিহতদের মধ্যে ধাবার মালিক কুলদীপ কুমার ছাড়াও রাতের খাবার খেতে আসা তিন খদ্দের ছিলেন। তাদের মধ্যে দুজন সুরজ ও তালিব স্থানীয় বাসিন্দা। অন্যজন সঞ্জয় কুমার আগ্রার বাসিন্দা। ঘাতক লরিটি প্রচণ্ড গতিতে জাতীয় সড়ক ধরে কানপুরের দিক থেকে ছুটে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনার পরেই গা ঢাকা দিয়েছেন ঘাতক লরির চালক। ঘটনার পরেই এটাওয়া ও কানপুর জাতীয় সড়কে চলাচলকারী গাড়ির গতি নিয়ন্ত্রণ করে পুলিশ। 

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

‘সারাদিন ভাবতাম আমার দ্বারা কিছু হবে না’, তবে কী জাতীয় পুরস্কারই বদলে দিল দিব্যার জীবন?

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়

চাকদহে অনলাইন বেটিং চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৯ অভিযুক্ত

প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে বেরোচ্ছে পোকা! শিশুর অভিযোগে তোলপাড় নেটদুনিয়া

RCB-র জয়ে আবেগময় মুহূর্ত, বিরাটের কপালে অনুষ্কার ভালবাসার চুম্বন, ছবি ভাইরাল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

তারেকের মন্ত্রিসভা ছাড়লেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

পিতৃস্নেহ, মেয়ের জুতোর ফিতে বেঁধে দিলেন গম্ভীর

ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচারের অধিকার পেল জি এন্টারটেইনমেন্ট