পাকিস্তানি এজেন্টদের সিম কার্ড সরবরাহ, অসমে গ্রেফতার পাঁচ

মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: পাকিস্তানি এজেন্টদের সিমকার্ড সরবরাহের অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে অসমের নওগাঁ ও মরিগাঁও থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, সন্দেহজনক নথি এবং একটি বিদেশি দূতাবাসকে প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য ব্যবহার করা একটি হ্যান্ডসেট পাওয়া গিয়েছে।

বুধবার অসম পুলিশের মুখপাত্র প্রশান্ত ভুঁইয়া সাংবাদিকদের জানিয়েছেন, ‘কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবি’র পক্ষ থেকে জানানো নওগাঁ ও মারিগাঁওয়ের ১০ জন দেশবিরোধী কাজকর্মে লিপ্ত ও একটি বিদেশি দূতাবাসকে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য সরবরাহ করছে। বিভিন্ন মোবাইল পরিষেবা সংস্থা থেকে সিম কার্ড কিনে পাকিস্তানি এজেন্টদের সরবরাহ করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই দুই জেলার বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে আশিকুল ইসলাম, বদরউদ্দিন, মিজানুর রহমান, ওয়াহিদুজামান ও বাহারুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বাকি পাঁচ জন অবশ্য পালিয়ে গিয়েছে।’

অসম পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ধৃত ও পলাতকদের বাড়িতে হানা দিয়ে ১৮টি মোবাইল ফোন, ১৩৬টি সিম কার্ড, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, জন্ম শংসাপত্র, ব্যাঙ্কের পাশবুক, উচ্চ প্রযুক্তির সিপিইউ ও নানা ফটোগ্রাফ উদ্ধার করা হয়েছে। ধৃত আশিকুল ইসলামই বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলত।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর