মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা! মন্দিরের ছাদ ভেঙে কমপক্ষে মৃত ৫, আটকে একাধিক পুণ্যার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মহারাষ্ট্রের পারভানি জেলায় বড়সড় দুর্ঘটনা। শনিবার যশবাদি মারুতি মন্দির চত্বরে নির্মীয়মাণ একটি সভামণ্ডপের ছাদ ভেঙে পড়ে আতঙ্ক ছড়ায়। প্রাথমিক সূত্রের খবর, দুর্ঘটনার সময় মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন। আচমকাই নির্মীয়মাণ সভামণ্ডপের ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 জানা গিয়েছে, ঘটনায় অন্তত পাঁচ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। এছাড়াও প্রায় ৪০ জন ভক্ত এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনও সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।র্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া ভক্তদের উদ্ধারের চেষ্টা চলছে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্তারিত আসছে…

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের