বৃষ্টির রাতে ফাঁকা মন্দিরে হানা চোরেদের, দেবীর গয়না খুলতেই যা ঘটল……

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইরে তখন মুষলধারে বৃষ্টি, চারপাশে লোকজন নেই! সেই সুযোগে মন্দিরে ঢুকে পড়েছিল তিন যুবক। বৃষ্টির রাতে নিখুঁত পরিকল্পনা করেই তারা মন্দিরে ঢুকেছিলেন। কিন্তু তাদের অজান্তেই সমস্ত গতিবিধি রেকর্ড হচ্ছিল সিসিটিভি ক্যামেরায়। শেষমেশ ভেস্তে যায় তাদের পরিকল্পনা। তাদের মধ্যে একজন হাতেনাতে ধরা পরে যায় আর বাকি দুজন অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটাদেবী মন্দিরে। 

স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে তিন যুবক মন্দির চত্বরে প্রবেশ করে চুরির উদ্দেশ্যে। প্রবল বৃষ্টির কারণে আশপাশ ফাঁকা থাকায় তারা সহজেই মন্দিরে ঢুকে পড়ে। অভিযোগ, প্রথমে তারা মন্দিরের প্রণামী বাক্স ভাঙার চেষ্টা করে। এরপর প্রণামী বাক্স থেকে নগদ অর্থ নিয়ে পালানোর প্রস্তুতি নেয়। তবে মন্দিরের সিসিটিভি ক্যামেরায় সমস্ত কার্যকলাপ ধরা পড়ে যায়। লাইভ ফুটেজ দেখে সন্দেহ হওয়ায় মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতি বুঝে তারা পালানোর চেষ্টা করে। হুড়োহুড়ির মধ্যে একজন ধরা পড়ে গেলেও বাকি দুইজন অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। তবে বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আরও পড়ুন: আবাসের টাকা নিয়ে ‘কাটমানি’ রাজ! অবশেষে শ্রীঘরে দুর্নীতিবাজ উপপ্রধান

প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রণামী বাক্স থেকে প্রায় ৬ হাজার টাকা চুরি হয়েছে। যদিও মন্দিরের সোনার অলংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী অক্ষত রয়েছে। ঘটনার পর মন্দির কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ধৃত অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ভরদুপুরে কালীঘাট মন্দির ঘিরে ফেলল NSG কম্যান্ডোরা, চলছে রেইকি

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

নেতাজি ইস্যুতে অনন্ত মহারাজকে ‘কুলাঙ্গার’ বললেন বিজেপি বিধায়ক অসীম সরকার

মৃত্যুর পর ভিক্ষুকের বাড়িতে মিলল রহস্যজনক ৩০ বস্তা, খুলতেই টাকার পাহাড়

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল