আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: আবাস যোজনার কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আদায় করা টাকা ফেরতের দাবিতে শনিবার সকালে বিক্ষোভে সামিল হন গ্রামের একাংশ বাসিন্দা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের(Harishchandrapur 1 No Block) কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রামের। অভিযোগের তির পঞ্চায়েত সদস্য উপেন যাদবের(Upen Jadav) দিকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হয়ে পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের সমর্থনে কাজ করছিলেন ওই পঞ্চায়েত সদস্য। অভিযোগ, প্রায় এক বছর আগে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে গ্রামের একাধিক উপভোক্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়।

টাকা না দিলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হবে বলে ভয় দেখানো হত বলেও দাবি গ্রামবাসীদের একাংশের। এমনকি পুলিশের ভয় দেখিয়েও টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, এই কাজে কুশিদা গ্রাম পঞ্চায়েতের এক কর্মীও জড়িত ছিলেন, যিনি বাড়ি পরিদর্শনের কাজে এলাকায় এসেছিলেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উপভোক্তাদের কাছ থেকে নেওয়া টাকা অবিলম্বে ফেরত দিতে হবে।

স্থানীয় বাসিন্দা হরেন চৌধুরীর অভিযোগ,আমার কাছ থেকে ২৩ হাজার টাকা নেওয়া হয়েছে। অনেক কষ্ট করে বাড়ি তৈরি করলেও এখনও ছাদ দিতে পারিনি। নরেশ শর্মা বলেন, কিস্তির টাকা বন্ধ হয়ে যাবে বলে ভয় দেখিয়ে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছে। বাবুলাল চৌধুরীর দাবি,পুলিশের ভয় দেখিয়ে আমার কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়। ঋণ করে সেই টাকা দিয়েছিলাম। এখনও বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারিনি। একই ধরনের অভিযোগ করেছেন সন্ধ্যা শর্মা-সহ আরও কয়েকজন বাসিন্দা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য উপেন যাদব বলেন,টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কেউ টাকা দিয়েছে, তার কোনও প্রমাণ নেই। রাজনৈতিক উদ্দেশ্যে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

‘বুকের পাটা থাকলে SIR-এ বাদ যাওয়া ভোটারের নাম তুলুন,’ কমিশনকে চ্যালেঞ্জ মমতার

মেট্রোর কাজের জন্য খালি করতে হবে বিধান মার্কেট, নির্দেশ কলকাতা হাইকোর্টের

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর