মধ্যরাতে বাড়িতে ভয়াবহ  অগ্নিকাণ্ড, দগ্ধে মৃত্যু দুই শিশু সহ ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গাজিয়াবাদে মর্মান্তিক ঘটনা। বুধবার গভীর রাতে গাজিয়াবাদ জেলার লোনি সীমান্তের বেহতা হাজিপুর গ্রামের একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনার জেরে সাত মাসের শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

এই অগ্নিকাণ্ড প্রসঙ্গে গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ কমিশনার দীনেশ কুমার পি জানিয়েছেন, ‘১২ জুন গভীর রাতে আমরা খবর পাই লোনি এলাকার একটি বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। তবে ততক্ষণে সাত মাসের শিশু এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি আহত হয়েছে এক শিশু এবং মহিলা। তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।‘ তবে মধ্যরাতে এই  অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন।  

গাজিয়াবাদের অতিরিক্ত পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘আগুন নিচতলা থেকে উপরে ছড়িয়ে যায়। এরফলে ঘটে প্রাণহানির ঘটনা।   নিহতদের মধ্যে শিশু, প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধরাও রয়েছেন। তবে এখন নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।‘ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাড়ির মধ্যে ফোমের কিউব ছিল এবং সে কারণে আগুন আরও আক্রমণাত্মকভাবে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখন জানা যায়নি। এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের