লঙ্কার নৌসেনার গুলিতে আহত ৫ ভারতীয় জেলে, শ্রীলঙ্কার রাষ্ট্রদূতকে তলব বিদেশমন্ত্রকের

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শ্রীলঙ্কার ডেলফট দ্বীপের কাছে নৌবাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় মৎস্যজীবি আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিতে আহত হয়েছেন পাঁচজন ভারতীয় জেলে। যাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জন-সহ মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে লঙ্কার নৌসেনার দল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA)। তবে শ্রীলঙ্কায় ভারতীয় মৎস্যজীবিদের উপর আক্রমণ প্রথম নয়। মাঝে মধ্যেই এমন ঘটনা খবরের শিরোনামে উঠে আসে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে শ্রীলঙ্কার ডেলফট দ্বীপের কাছে নৌবাহিনীর গুলিতে পাঁচ ভারতীয় মৎস্যজীবি আহত হয়েছেন। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অপর তিন জেলে সামান্য আঘাত পেয়েছেন। এরপরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে।

এই পদক্ষেপকে অগ্রহণযোগ্য হিসাবে বর্ণনা করে, MEA জানিয়েছে, মঙ্গলবার ভোরে কারাইকাল বন্দর থেকে ডেলফ্ট দ্বীপের কাছে মাছ ধরার জন্য বেরিয়েছিল ভারতের ১৩ জন মৎস্যজীবি। তাঁরা পারুথি থুরাইয়ের কাছে মাছ ধরছিল। ঠিক সেই সময়েই শ্রীলঙ্কার টহল দেওয়া নৌবাহিনীর দল ভারতীয় জেলেদের নৌকা ঘেরাও করে। এবং ভারতীয় জেলেদের সামুদ্রিক সীমানা অতিক্রমের অভিযোগে গ্রেফতার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। সেই সময়েই গোলাগুলির ঘটনাটি ঘটেছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর পক্ষ থেকে জানা গিয়েছে, যেখান দিয়ে জেলেরা নৌকাটি পারাপার করেছিল, সেখানে শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন কর্মকর্তাও ছিলেন।

তাঁদের এলোপাথাড়ি গুলিতে, একজন জেলের পায়ে গুলি লাগে এবং অন্যজন কোনও বস্তুর আঘাতে গুরুতর আহত হন। এরপর ধৃত জেলেদের কঙ্গেসাঁথুরাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছেন, “মাছ ধরার নৌকায় থাকা ১৩ জন জেলেদের মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তারা জাফনা টিচিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই নৌকোতে থাকা আরও তিনজন জেলে সামান্য আহত হয়েছেন। এবং তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এদিকে, জাফনায় ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা আহত জেলেদের সঙ্গে দেখা করেছেন এবং তাদের সম্ভাব্য সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এই ঘটনার জেরে আবারও উত্তাপ ছড়াল শ্রীলঙ্কা-ভারতের কূটনৈতিক সম্পর্কে। 

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর