বন্যার জেরে জম্মু-কাশ্মীরে ভয়াবহ ভূমিধস, নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টিপাতের  জেরে  বন্যার কবলে জম্মু-কাশ্মীর। আকস্মিক বন্যায় ভেসে গিয়েছে একাধিক রাস্তা। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায়  ভূমিধস ও আকস্মিক বন্যায় প্রাণ হারালেন ৫ জন। বেশ কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ভোগের কবলে পড়েছেন  হাজার হাজার বাসিন্দারা।

জম্মুর ডোডা, রিয়াসি, কিশতওয়ার ও রামবন এবং কাশ্মীরের কিশতওয়ারসহ বেশ কয়েকটি পার্বত্য জেলায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। এরফলে ধসে গিয়েছে একাধিক রাস্তা। রামবন জেলার একাধিক জায়গায় ভূমিধসের জেরে শ্রীনগর-জম্মু যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে আকর্ষিক বন্যার জেরে কুপওয়ারায় এলাকায় বেশ কয়েকটি বাড়ি ভেসে গিয়েছে। বর্তমানে কুপওয়ারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।  জম্মু ও কাশ্মীর প্রশাসন জানিয়েছে, সময়মতো বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে দুঃখের বিষয় এই আকর্ষিক বন্যায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হান্দওয়ারার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজিজ আহমেদ বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছি। যাতে কারুর প্রাণহানি না হয় সেইদিকে নজর রাখা হচ্ছে।‘ বন্যার জেরে কুপওয়ারা জেলার শুমরিয়াল সেতু, খুমরিয়াল সেতু, শতমুকাম সেতু, সোহিপোরা-হায়হামা সেতু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বর্তমানে টানা বৃষ্টির জেরে শ্রীনগর-জম্মু হাইওয়ের একাংশ জলের তলায় চলে গিয়েছে।

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৩

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…