দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিঙ্গারার ভেতরে টিকটিকির গোটা মাথা, খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৫ বছরের নিষ্পাপ শিশু

নিজস্ব প্রতিনিধি: আপনি কি বাজার থেকে সিঙ্গারা কিনে খান, তাহলে এক্ষুনি সাবধান হয়ে যান। ঘনিয়ে আসছে বিপদ। কারণ গরম গরম সিঙারার আলুর তরকারির সঙ্গে মিলতে পারে মরা টিকটিকির হদিশ। হ্যাঁ সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই একটি চমকপ্রদ ঘটনা, যা কিনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে এলাকায়। মধ্যপ্রদেশের রেওয়ায় সিঙ্গারা খেয়ে অসুস্থ হয়ে পড়েছে একটি ৫ বছরের নিষ্পাপ ছেলে। কারণ তাঁর সিঙ্গারার মধ্যে পাওয়া গিয়েছে মরা টিকটিকির মাথা। তাঁকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে তাঁর শারীরিক অবস্থার আরও অবণতি হয়। প্রকৃতপক্ষে, বাজার থেকে কেনা সিঙারার ভিতরে একটি টিকটিকি ছিল, যা শিশুটি খেয়াল না করেই খেয়ে ফেলেছিল। এরপরই নিষ্পাপ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পেটে ব্যথার সঙ্গে বমিও শুরু হয় তাঁর।

মধ্যপ্রদেশের রেওয়ার ঘটনাটি ঘটেছে। একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি শহরের বাসিন্দা সুরেন্দ্র শর্মার পরিবারের সদস্যরা ঢেখায় অবস্থিত একটি হোটেল থেকে সিঙারা ও জিলিপি কিনেছিলেন। এরপর ভুক্তভোগী তথা ৫ বছরের শ্রেয়াংশ শর্মা বাড়িতে নিয়ে আসা সিঙারায় যখন কামড় বসায়, তখন সে একটি অদ্ভুত স্বাদ অনুভব করে। শ্রেয়াংশ সিঙারার কিছু অংশ খেয়ে একপাশে রেখে আরেকটি সিঙারা তুলে নেয়। এরপরেই শ্রেয়াংশের খাওয়া সিঙারার মধ্যে টিকটিকি দেখতে পায় তাঁর পরিবার। সিঙারার মধ্যে একটা টিকটিকির মাথা দেখা যাচ্ছিল।

একটি ভিডিওতে পরিবারের সদস্যদের বলতে দেখা যায়, ‘শুধু মুন্ডু বাকি, বাকিটা খাওয়া হয়ে গিয়েছে …’। সিঙারার মধ্যে থাকা টিকটিকির অংশ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই শ্রেয়াংশ পেটে ব্যথা ও বমিতে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাঁর পরিবার অবিলম্বে নিষ্পাপ শিশুটিকে গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে শিশুটির চিকিৎসা চলছে। ছেলেটির বাবা সুরেন্দ্র শর্মা জানান, সিঙারার মধ্যে একটি টিকটিকি ছিল, তা খাওয়ার পর শিশুটির স্বাস্থ্যের অবনতি হয়। চিকিৎসকরা নিরীহ শিশুটিকে চিকিৎসা দিচ্ছেন। তিনি জানিয়েছেন, হোটেল মালিকের বিরুদ্ধে খাদ্য দফতর ও পুলিশের কাছে অভিযোগ করবেন। তবে এখন শিশুটির অবস্থা এখন স্থিতিশীল।

Published by:

Share Link:

More Releted News:

জোর ধাক্কা খেল Paytm, পেমেন্টস ব্যাঙ্ক লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ