রাজস্থানের জয়পুরে মদ্যপ ডাম্পার চালকের জন্য চলে গেল ১৯ জনের প্রাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের জয়পুরে ভয়াবহ এবং মর্মান্তিক দুর্ঘটনা। একটি ডাম্পার ট্রাক প্রথমে একটি গাড়িকে ধাক্কা দেয় এবং তারপরে আরও পাঁচটি গাড়িকে ধাক্কা দেয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গাড়ির নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে ভয়াবহ এই দুর্ঘটনাটি জয়পুরের হরমারা থানা এলাকার লোহামান্ডি রোডে ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাম্পারটি তার সামনে থাকে প্রত্যেককেই চাপা দিয়ে দেয়। এই ঘটনায় প্রায় ৪০-৫০ জন লোক পিষ্ট হয়ে যায়বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। অভিযোগ ডাম্পারের চালক মদ্যপ অবস্থায় ছিলেন।  প্রথমে ডাম্পারটির চালক একটি গাড়িতে ধাক্কা দেওয়ার পর গাড়ি না থামিয়ে আরও পাঁচটি গাড়িতে ধাক্কা দেয়। এতেই একসঙ্গে ১৯ জনের প্রাণহানি হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

আরেকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে ডাম্পার চালক পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত সামনে যা পেয়েছে পিষে দিয়ে বেড়িয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দুর্ঘটনার পরেই এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভিড় জমে যায় রাস্তায়। দুর্ঘটনার পর ব্যহত হয় যাতায়াত পরিষেবা।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর