তেলেঙ্গানায় ৪,১১৪ কোটি টাকা বিনিয়োগ করছে ফক্সকন

রঙ্গা রেড্ডি জেলার কোঙ্গার কালানে সোমবার আই ফোনের যন্ত্রাংশ তৈরির কারখানার শিলান্যাস হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: বেঙ্গালুরুর পরে এবার তেলেঙ্গানায় আই ফোন উ‍ৎপাদনের জন্য কারখানা খুলছে তাইওয়ানের সংস্থা ফক্সকন। নয়া কারখানা খুলতে বিনিয়োগ করা হবে চার হাজার ১১৪ কোটি টাকা। আর ওই কারখানায় ২৫ হাজার কর্মসংস্থান হবে। আজ সোমবার ওই কারখানার শিলান্যাস করা হয়। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তি মন্ত্রী কে টি রামারাও ও ফক্সকনের চেয়ারম্যান তথা সিইও সিডনি লু।

ভারতের বাজারে আই ফোনের চাহিদা লাগাতার বাড়তে থাকায় ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইতে দুটি রিটেল স্টোর খুলেছে অ্যাপল। দেশীয় বাজারে আই ফোন, আই পড সহ সংস্থার অন্যান্য যন্ত্রাংশ উ‍ৎপাদনের কারখানাও দেশে গড়ার কথা জানিয়েছেন অ্যাপলের সিইও। বেঙ্গালুরুতে আগেই কারখানার জন্য জমি নিয়েছে আই ফোনের যন্ত্রাংশ নির্মাতা ও সরবরাহকারী তাইওয়ানের সংস্থা ফক্সকন। এবার হায়দরাবাদেও কারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে।

তেলেঙ্গানার শিল্প ও প্রযুক্তি মন্ত্রী কে টি রামারাও এদিন শিলান্যাস অনুষ্ঠানে জানান, রঙ্গা রেড্ডি জেলার কোঙ্গার কালানে নয়া কারখানা তৈরি হবে। প্রথম ধাপে ফক্সকন ৪ হাজার ১১৪ কোটি টাকা বিনিয়োগ করবে। প্রায় ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই সরকারি কর্মচারীদের ২ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন বিজয়