৫৯.১৫ লক্ষ ‘বিচারাধীন’ ভোটারের নিষ্পত্তি হয়েছে, সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় (এসআইআর) ‘বিবেচনাধীন’ ৬০ লক্ষ ভোটারের মধ্যে সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা বেজে চার মিনিট পর্যন্ত ৫৯ লক্ষের নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তকে চিঠি পাঠিয়ে এমন তথ্যই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।

এদিন দ্বিতীয় পর্বে শীর্ষ আদালতে এসআইআর সংক্রান্ত শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে মামলার শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দিওয়ান বলেন, ’৬০ লক্ষের মধ্যে ৪৪ লক্ষ বিবেচনাধীন ভোটারের তথ্য পাওয়া গিয়েছে। এর মধ্যে ৫৫ শতাংশের নাম উঠেছে। বাকি ৪৫ শতাংশের নাম বাদ গিয়েছে। বিচারকরাই বেশি হারে নাম বাদ দিয়েছেন। ট্রাইবুনালের বাইরে দীর্ঘ লাইন পড়েছে এবং ভোটাররা আপিল দাখিল করতে গিয়ে প্রচণ্ড সমস্যার সন্মুখীন হচ্ছেন।’ তিনি ১৫ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন ভোটারদের বিষয়ে নিষ্পত্তির জন্য ‘কাট অফ’ তারিখ রাখার আর্জি জানান। তাঁর আরও দাবি, ’১৮ এপ্রিলের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা হোক।’

রাজ্যের আইনজীবীর সওয়াল শুনে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘আপনার উদ্বেগ সম্পর্কে আমরা সচেতন। আমরা আগেই বলেছি, আপিল ট্রাইবুনালগুলি বিষয়টি দেখবে।’ কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘যাঁরা আপিল করছেন, তাঁদের অভিযোগ, তাঁরা জানেন না কেন তাঁদের আবেদন খারিজ করা হয়েছে। আপনারা ট্রাইবুনালকে নথিপত্র প্রকাশের জন্য বলতে পারেন।’ প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘কেউ যদি মাধ্যমিকের শংসাপত্র জমা দেন এবং তা দেখা না হয়, তাহলে আপিল ট্রাইবুনাল তা যাচাই করে দেখতে পারে।’

বৃষ্টির তাণ্ডবে বিপর্যস্ত উত্তর ভারত! দুর্যোগে মৃত ৫, স্থগিত কেদারনাথ যাত্রা

দেশলাই চাওয়া নিয়ে বচসার পরেই ছুরি দিয়ে হামলা! যুবকের হাতে খুন প্রৌঢ়

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

বাদাম দিয়ে এইভাবে করলা ভাজলে এক থালা ভাত নিমেষেই শেষ!

নেপাল বিপর্যয়ে এক বাড়ি থেকেই উদ্ধার ২৪ মরদেহ, মাটির নিচে আরও চাপা থাকার আশঙ্কা

‘সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বে দুমুখো নীতির কোনও স্থান নেই,’ নাম না করে পাকিস্তানকে কটাক্ষ মোদির

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা

‘বারবার একই দৃশ্য কেন দেখতে হচ্ছে?’ দিল্লিতে নাবালিকা ধর্ষণের ঘটনায় গর্জে উঠলেন ভূমি

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

হরিয়ানায় পিকআপ ভ্যান-ট্রাকের সংঘর্ষে ৬ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১৪

মাসের শুরুতেই ফের মহার্ঘ রান্নার গ্যাস, সিলিন্ডার পিছু দাম বাড়ল প্রায় ১০ টাকা

সাতসকালে পানাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই স্কুটির শোরুম!