আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিবরাত্রি উপলক্ষে নেপালের পশুপতিনাথ মন্দিরে পুজো দিলেন ভারতের প্রাক্তন ৬ সেনাপ্রধান

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: মহাশিবরাত্রি উৎসবে মেতে উঠেছে গোটা বিশ্বের হিন্দুরা। ভগবান মহাদেবের আরাধনায় ব্রতী হয়েছেন পুণ্যার্থীরা। শিবরাত্রি উপলক্ষে নেপালের বিখ্যাত পশুপতিনাথ মন্দিরে বিশেষ পুজো দিলেন ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ছয় প্রধান। যা কার্যত নজিরবিহীন।

নেপাল সেনাবাহিনীর বিশেষ আমন্ত্রণে কাঠমান্ডু এসেছেন ভারতীয় সেনার প্রাক্তন ছয় প্রধান জেনারেল যোগিন্দর যশবন্ত সিং, জেনারেল দীপক কাপুর, জেনারেল বিজয় কুমার সিংহ, জেনারেল দলবীর সিং সুহাগ, জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে এবং জেনারেল মনোজ পাণ্ডে। নেপাল সেনাবাহিনীর ২৬২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতেই কাঠমান্ডু এসেছেন ছয়জন। নেপাল সেনার অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে ছয় প্রাক্তন সেনা প্রধান একসঙ্গে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য উপস্থিত হন। পুজো শেষে পশুপতি এরিয়া ডেভেলপমেন্ট ট্রাস্টের তরফে ছয় প্রাক্তন সেনা প্রধানকে রুদ্রাক্ষ মালা এবং বিশেষ উত্তরীয় প্রদান করা হয়।

অন্যদিকে, মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই পশুপতিনাথ মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়েছে। নেপাল তো বটেই এমনকি ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তরা পুজো দেওয়ার জন্য মন্দিরে উপস্থিত হয়েছেন। ভিড় সামলাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দির চত্বরে সাড়ে তিন হাজারের বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। কাঠমান্ডুর পুলিশ সুপার এপিল রাজ বোহরা জানিয়েছেন, ‘ভিড়ের মধ্যে যাতে কোনও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সোমবার থেকেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ