চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মোদির সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না ৭ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে নীতি আয়োগ কাউন্সিলের বৈঠকে যোগ দিচ্ছেন না দেশের সাত রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার দিল্লিতে এই বৈঠক হতে চলেছে। বৈঠকে স্বাস্থ্যের কারণে অনুপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। যদিও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) অনুপস্থিতির জন্য কোনও নির্দিষ্ট কারণ জানাননি।

উল্লেখ্য সবার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছিলেন। এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না বলে জানান। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল মোদি সরকারকে নিশানা করে বলেন, ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা তামাশায় পরিণত হয়েছে। শুক্রবারই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই বৈঠকে যোগ দেবেন না বলে জানান। দুই মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়কে চিঠি দিয়ে শনিবারের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। বৈঠক বয়কটের পথে হাঁটেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও।

অন্যদিকে একের পর এক মুখ্যমন্ত্রীর নীতি আয়োগ বৈঠক বয়কটের ফলে রাজ্যগুলির উন্নয়নের কাজে সমস্যা তৈরি হবে বলে দাবি কেন্দ্র সরকারের আধিকারিকদের। গভর্নিং কাউন্সিল মিটিংয়ে (জিসিএম) একশোরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে দিল্লি সূত্রে খবর। বিকাশ ভারত: ২০৪৭, এমএসএমই এর উপর জোর, পরিকাঠামো এবং বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি, দক্ষতা উন্নয়ন-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ