দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এক সপ্তাহেই সাহারা রিফান্ড পোর্টালে নাম নথিভুক্ত প্রায় সাত লক্ষ প্রতারিতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভবিষ্যতে নিশ্চিন্তে জীবনযাপনের লোভে বাড়তি সুদের লালসায় অর্থলগ্নি সংস্থা সাহারায় নিজেদের জীবনের সর্বস্ব সঞ্চয় গচ্ছিত রেখেছিলেন আনেকেই। কিন্তু লাভ তো দূরের কথা, অনেক কষ্টে সঞ্চিত অর্থ ফেরত পেতেই কালঘাম ছুটেছিল বহু গ্রাহকের। শেষ পর্যন্ত আশার আলো দেখছেন তাঁরা। গচ্ছিত অর্থ গ্রাহকদের ফেরত দিতে সাহারা রিফান্ড পোর্টাল চালু করেছে কেন্দ্র। আর ওই রিফান্ড পোর্টাল ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

গত ১৮ জুলাই আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছিল সহারা রিফান্ড পোর্টাল। প্রতারিত গ্রাহকদের অর্থ ফেরতের জন্য নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল। সোমবার কেন্দ্রীয় সমবায় মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত এক সপ্তাহে সাহারা রিফান্ড পোর্টালে নাম নথিভুক্ত করিয়েছেন ৬ লক্ষ ৮০ হাজার প্রতারিত গ্রাহক। তার মধ্যে ২ লক্ষ ৮৪ হাজার আবেদনকারী নিজেদের আধার নম্বর উল্লেখ করে অর্থ ফেরতের আবেদন জানিয়েছেন। এদিন দুপুর পর্যন্ত ১৮ হাজার ৪৪২ জনের দাবির সত্যতা মিলেছে। ৯৭ শতাংশই ৪০ হাজার টাকার কম অর্থ পাওয়ার দাবি জানিয়েছেন। আর ৮৭ শতাংশ ১০ হাজার টাকার নিচে অর্থ ফেরত পা্ওয়ার আবেদন জানিয়েছেন।

সমবায় মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, অর্থ লগ্নি সংস্থা সাহারায় মোট ২ কোটি ৭৬ লক্ষের মতো আমানতকারী নিজেদের কষ্টার্জিত ৮০ হাজার ১১ কোটি জমা করেছিলেন। অধিকাংশ বিনিয়োগকারীই উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা। উত্তরপ্রদেশের প্রায় ৮৫ লক্ষ গ্রাহক ২০ হাজার কোটি টাকার বেশি জমা করেছিলেন সংস্থাটিতে। আর বিহারের ৫৫ লক্ষ বাসিন্দা জমা দিয়েছিলেন ১৫ হাজার কোটি টাকা।

Published by:

Share Link:

More Releted News:

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

‘দেওরকে এখনই ছেড়ে দাও’, হাইটেনশন টাওয়ারের মাথায় চড়ে পুলিশকে হুমকি বৌদির

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ